Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পুলিশ সুপার

প্রধানমন্ত্রীর গাড়ি বহরের সামনে ইটের টুকরা নিক্ষেপের সত্যতা নেই

মাদারীপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১৬:১০
প্রধানমন্ত্রীর গাড়ি বহরের সামনে ইটের টুকরা নিক্ষেপের সত্যতা নেই

সংগৃহীত ছবি

বরিশাল সফরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে থাকা গাড়িবহরে ইট নিক্ষেপের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেছেন, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা ইটের টুকরোটি কোনো ব্যক্তি নিক্ষেপ করেননি; বরং সামনের একটি দ্রুতগামী গাড়ির চাকার চাপ থেকে দুর্ঘটনাবশত ছিটকে এসেছিল।

আজ মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান।

এর আগে সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সাধুরব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে ব্যাপক আলোচনা ও বিভ্রান্তির সৃষ্টি হয়।

আরও পড়ুন

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ জরুরি

১৪ জুলাই ২০২৬

ভাইরাল হওয়া ১ মিনিট ৪৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর বরিশালের দিকে যাচ্ছে। এ সময় তিনি বাসের ভেতর থেকে সড়কের দুই পাশে অবস্থান নেওয়া নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। একপর্যায়ে প্রধানমন্ত্রীর বাসের পেছনে থাকা নিরাপত্তা বহরের তৃতীয় গাড়িটির সামনে একটি ইটের টুকরো এসে পড়ে। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এটিকে ইট নিক্ষেপ বা পরিকল্পিত হামলা বলে দাবি করেন।

তবে পুলিশ সুপার হাবিবুর রহমান বললেন, বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে পুলিশ, র‍্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা যৌথভাবে তদন্ত শুরু করে। তদন্তে নিশ্চিত হওয়া গেছে, এটি কোনো ইট নিক্ষেপের ঘটনা নয়। সড়কে পড়ে থাকা একটি ইটের টুকরো সামনের দ্রুতগামী গাড়ির চাকার চাপ থেকে ছিটকে এসে নিরাপত্তা বহরের একটি গাড়ির সামনে পড়ে।

প্রধানমন্ত্রীর নিরাপত্তাব্যবস্থা ছিল অত্যন্ত নিশ্ছিদ্র। সফরপথে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিষয়টি নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। প্রয়োজন হলে এ বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকেও বিস্তারিত ব্রিফিং দেওয়া হবে, যোগ করেন তিনি।

পুলিশ সুপারপ্রধানমন্ত্রীগাড়ি বহরইটের টুকরা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে