Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
যেখানে সংকট সেখানেই বাবলু
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় কলাম

বিদ্যুৎ নেই বিল আছে

ফিয়াদ নওশাদ ইয়ামিন
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৬:০০
বিদ্যুৎ নেই বিল আছে

প্রতীকী ছবি

সারা বিশ্ব যখন সৌর ও বায়ুবিদ্যুতের মতো নবায়নযোগ্য জ্বালানির অমিত সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশের মানুষের কাছে এখনো এক বড় আক্ষেপের নাম— নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ।

বিদ্যুতের ঘাটতি দেখা দিলেই এর প্রথম ও প্রধান আঘাতটি আসে ঢাকার বাইরের জেলাগুলোতে। বছরের পর বছর মফস্বল ও গ্রামাঞ্চলই লোডশেডিংয়ের সবচেয়ে বড় ভুক্তভোগী। তবে এবার সে তালিকায় যুক্ত হয়েছে খোদ রাজধানীর অনেক এলাকাও। কোথাও ঘণ্টার পর ঘণ্টা, আবার কোথাও দিনে একাধিকবার বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে।

সবচেয়ে বড় প্রশ্ন হলো, প্রতি বছর গ্রীষ্ম এলে কেন একই সংকটের পুনরাবৃত্তি ঘটে? এটি কি শুধুই চাহিদার আধিক্য, নাকি সঠিক দূরদর্শিতা ও ব্যবস্থাপনার অভাব? সংকটের সময় কিছুদিন আলোচনা, আর আশ্বাসের বাণী শোনা যায়। তারপর পরিস্থিতি আবার আগের মতোই আবর্তিত হতে থাকে। বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধ করেও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার ক্ষোভ এখন জনমনে তীব্র।

এই সংকট থেকে নিষ্কৃতি পেতে হলে বিদ্যুৎ উৎপাদনে বৈচিত্র্য আনতে হবে। বাংলাদেশের জন্য ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ এবং ‘নেট মিটারিং’ ব্যবস্থা একটি অত্যন্ত কার্যকর বিকল্প হতে পারে। সরকারি-বেসরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পকারখানা ও আবাসিক এলাকাগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার ব্যাপক সম্প্রসারণ ঘটানো গেলে তা জাতীয় গ্রিডের ওপর থেকে চাপের একটি বড় অংশ কমিয়ে আনবে। একই সঙ্গে সিস্টেম লস বা অপচয় রোধেও কার্যকর উদ্যোগ নিতে হবে। যে দেশে বছরের অধিকাংশ সময় সূর্যের আলো থাকে, সেখানে নবায়নযোগ্য জ্বালানির বিষয়টি ভবিষ্যতের পরিকল্পনা হিসেবে ফেলে রাখার সুযোগ নেই; এটাকে বর্তমান সংকটের সমাধান হিসেবে গ্রহণ করতে হবে।

লেখক: শিক্ষার্থী, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ

বিদ্যুৎ বিলসৌর বিদ্যুৎবায়ুবিদ্যুৎ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০৩

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    অন্নাভাবে অন্নদাতা

    অন্নাভাবে অন্নদাতা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন ‘এ সপ্তাহেই’

    নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন ‘এ সপ্তাহেই’

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০০

    সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

    সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:৪৫

    রান্না থেকে ত্রাণ সংগ্রহ, বন্যার্তদের পাশে নেপালের তারকারা

    রান্না থেকে ত্রাণ সংগ্রহ, বন্যার্তদের পাশে নেপালের তারকারা

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:৪৬

    যেখানে সংকট সেখানেই বাবলু

    যেখানে সংকট সেখানেই বাবলু

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬

    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    মার্কিন বাহিনীর ‘ড্রোন গাই’ খ্যাত সচিবের পদত্যাগ

    মার্কিন বাহিনীর ‘ড্রোন গাই’ খ্যাত সচিবের পদত্যাগ

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮

    রানা প্লাজা নির্মাণে দুর্নীতি, মামলা রায় থেকে ফের যুক্তিতর্কে

    রানা প্লাজা নির্মাণে দুর্নীতি, মামলা রায় থেকে ফের যুক্তিতর্কে

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

    লোডশেডিংয়ের ধাক্কা ছাপাখানায়, সময়মতো বই পাবে কি শিক্ষার্থীরা

    লোডশেডিংয়ের ধাক্কা ছাপাখানায়, সময়মতো বই পাবে কি শিক্ষার্থীরা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৫

    advertiseadvertise