Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের

অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কলাম

১৫ হাজারে বিক্রি হওয়া শিক্ষিত মধ্যবিত্তের যৌবন

অলিউর সান
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০২:২২
শেয়ার করুন:
১৫ হাজারে বিক্রি হওয়া শিক্ষিত মধ্যবিত্তের যৌবন

গ্রাফিকস: আগামীর সময়

কিছুদিন আগেই এক হাসপাতালের মালিক জানালেন, কম বেতনে কাজ করতে রাজি না হওয়ায় অন্য জেলা থেকে আসা এক এইচএসসি পাস তরুণকে ৬০ হাজার টাকা বেতনে অপারেটরের চাকরি দিতে হয়েছে তাকে। অথচ একই প্রতিষ্ঠানে স্যুট-টাই পরে মাত্র ১৫ হাজার টাকা বেতনে অভ্যর্থনা বিভাগে কাজ করছেন একজন স্নাতকোত্তর ডিগ্রিধারী ব্যক্তি!

শিক্ষাকে শ্রেণি বদলের সোপান হিসেবে দেখতে গিয়ে মধ্যবিত্তের মধ্যে শ্রমের প্রতি একধরনের অবজ্ঞা সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়েও নিজেদের শ্রম অধিকার সম্পর্কে তাদের ন্যূনতম ধারণা নেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও দেখেছি বৈষম্যমূলক সিদ্ধান্ত, অসম্মানজনক বেতন ও অন্যায্য কর্মপরিবেশ বিনাবাক্যে মেনে নিতে। ফলে গার্মেন্টস শ্রমিকদের শ্রমিক হিসেবে নিজেদের অধিকার সম্পর্কে সচেতনতা; কিংবা সংগঠিত হয়ে দরকষাকষির ক্ষমতা অর্জনের বিষয়টি তাদের কাছে বোধগম্য হওয়ার কথাও নয়। নিজেদের শ্রম অধিকার সম্পর্কে অজ্ঞতা এবং অন্যায় মেনে নেওয়ার প্রবণতাকেই তারা শ্রমিকদের আন্দোলনের ওপর চাপিয়ে দিতে চাইছেন।

বাংলাদেশে প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ যারা পেয়েছেন কিংবা কিনে নিতে পেরেছেন, সেই মধ্যবিত্ত শ্রেণির পাঠ্যক্রমে শ্রম অধিকার বরাবরই উপেক্ষিত থেকেছে। ব্যাপারটি এমন যে, শ্রমের বিষয়ে সচেতনতা তাদের শ্রেণির জন্য প্রয়োজনীয় নয়। শুধু শ্রমিকশ্রেণি বলতে মধ্যবিত্ত যে পেশাগুলোকে কল্পনা করেন, সেগুলোর ক্ষেত্রেই যেন শ্রম অধিকার প্রযোজ্য। অথচ বাংলাদেশের মধ্যবিত্ত যে আদতে ‘প্রিকারিয়েট’, অনিশ্চিতজীবী একশ্রেণিতে পরিণত হয়েছেন; কিংবা তাদের সেভাবেই রাখা হয়েছে— সেই বোধ গড়ে উঠতে দেওয়া হয়নি। ফলে একদিকে অবাস্তব শ্রেণি-অভিজাত্যের বড়াই, অন্যদিকে কেরানির জীবন। এ দুইয়ের সম্মিলনে যে মানসিক ও অর্থনৈতিক টানাপড়েন, তারই জাঁতাকলে পিষ্ট মধ্যবিত্ত শিক্ষিতের জীবন।

শুধু ১৫ হাজার টাকায় আপনি কিনে নিতে পারেন শিক্ষিত মধ্যবিত্তের টগবগে যৌবন। কোনো প্রতিবাদ ছাড়াই, প্রিয়জনের মুখের দিকে চেয়ে, ঢাকা শহরের দূষিত বাতাস আর ঘামে ক্লিষ্ট হয়ে, লোকাল বাসে চিড়েচ্যাপ্টা হয়ে সে তার সব সাধ আর তেজকে ম্লান করে ফেলতে পারে সপ্তাহে টানা ছয় দিন। বসের ভয় যেন বাঘের ভয়ের চেয়েও বেশি। ফলে সব অবমাননা, অন্যায় মুখ বুজে সহ্য করে যাওয়ার যে প্রশিক্ষণ তিনি লাভ করেছেন, সে প্রশিক্ষণই তাকে গোলামির জীবনকে মর্যাদার মোড়কে আবিষ্ট করে ফেলতে প্রলুব্ধ করে চলে।

কোনো শ্রেণিকক্ষে তাকে শেখানো হয়নি যে, তার জীবনকে পুঁজির জন্য উৎসর্গ করতে ধীরে ধীরে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নিজের বেতন নিয়ে দরকষাকষি করার বিদ্যা তার জানা নেই। জানা নেই, কীভাবে বেঁচে থাকার জন্য ছুটি আদায় করে নিতে হয়। মালিকের বিরুদ্ধে ঔদ্ধত্য তার কাছে ভয়ংকর এক পাপ। এই ভীতি তার মধ্যে আরও ঘনীভূত হয় যখন শ্রমিকের ঔদ্ধত্য তার সামনে ধরা পড়ে। একই সঙ্গে শ্রমিকশ্রেণির সঙ্গে নিজের বেতনের যে বিভেদরেখা তিনি কল্পনা করেন, নিজেকে বেশি মর্যাদাবান হিসেবে যেভাবে ভাবতে চান, সে ধারণার ওপরও একটি বড় আঘাত আসে। শ্রমিকের প্রতিবাদ তার নিজের প্রতিবাদ করতে না পারার অক্ষমতাকেও সামনে নিয়ে আসে। ঔদ্ধত্যকে ভয় পাওয়ার যে অন্তর্নিহিত ভীতি, সেটিও তাকে শঙ্কিত করে। ফলে শ্রমিকের প্রতিবাদে নিজের মুক্তির সম্ভাবনা দেখার বদলে তিনি শ্রম অধিকারবিরোধী অবস্থান গ্রহণ করেন।

জাতপাতের আধুনিক সংস্করণ হিসেবে তাকে রপ্ত করতে হয়েছে বিশেষ কিছু পেশার ক্ষেত্রে অস্পৃশ্যতার ধারণা। যেমন— রিকশাচালক, রেস্তোরাঁয় পরিবেশনকারী ইত্যাদি পেশাকে অত্যন্ত ছোট করে দেখা ও অবজ্ঞা করার মাধ্যমেই তিনি নিজের মধ্যবিত্ত অবস্থানকে প্রতিষ্ঠা করতে চান। ফলে শ্রেণিঘৃণা, যা এই অঞ্চলে হয়তো বর্ণপ্রথার সঙ্গে মিলেমিশে গেছে, তারই বাস্তবায়ন মধ্যবিত্তের জীবনের এক নির্মম ট্র্যাজেডি।

রিকশাচালক, রেস্তোরাঁয় পরিবেশনকারী ইত্যাদি পেশাকে অত্যন্ত ছোট করে দেখা ও অবজ্ঞা করার মাধ্যমেই তিনি নিজের মধ্যবিত্ত অবস্থানকে প্রতিষ্ঠা করতে চান। ফলে শ্রেণিঘৃণা, যা এই অঞ্চলে হয়তো বর্ণপ্রথার সঙ্গে মিলেমিশে গেছে, তারই বাস্তবায়ন মধ্যবিত্তের জীবনের এক নির্মম ট্র্যাজেডি

যেমন— ঢাকা শহরের মধ্যবিত্ত সমাজে ফ্ল্যাটবাড়িতে গৃহপরিচারিকাদের লিফট ব্যবহার করার ব্যাপারে কড়াকড়ি। অথচ এই একই মধ্যবিত্ত সমাজ নিজের কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা আর পরিচালকদের জন্য আলাদা লিফটের ব্যবস্থা থাকতে দেখে। আবার শিক্ষকরাও আলাদা লিফটের সুবিধা গ্রহণ করে এই ভেদাভেদকে প্রাতিষ্ঠানিক রূপ দেন। এই ভেদাভেদ, এই অস্পৃশ্যতা স্পষ্টতই বর্ণবাদী। কিন্তু এ বর্ণবাদকেই সম্মান কিংবা আরও নানা নামের মোড়কে হাজির করা হয়। এর মধ্য দিয়েই মধ্যবিত্তের কেরানিপনাকে ঢেকে রাখা যায়।

বাংলায় মধ্যবিত্তের চাকরির বাসনা ঔপনিবেশিক কাল থেকেই আছে বটে এবং সে কামনাই তাকে বারবার চালিত করেছে। কিন্তু চাকরির পাশাপাশি শ্রমিক সংঘের অধিকার, কর্মঘণ্টা, ছুটি ইত্যাদি প্রসঙ্গে যে সচেতনতা ও সংগ্রাম, তার অনুপস্থিতি হয়তো আমাদের রাজনীতির জন্য একটি বড় খাদ। শ্রমবাজারের ওপর নির্ভরশীল একটি জাতীয় অর্থনীতি গড়ে উঠলেও, শ্রম সম্পর্কে নাগরিকদের মধ্যে ন্যূনতম সচেতনতার চর্চা না করার যে রাজনৈতিক অর্থনীতি, সেটিই মধ্যবিত্তকে পরাধীনতার শৃঙ্খলে বেঁধে ফেলেছে। ফলে ঢাকা শহরে চাকরিরত মধ্যবিত্তের সব আকাঙ্ক্ষা এই যানজট, ধুলোমাখা বাতাস, নোংরা ভবন থেকে মুক্তি। এই মুক্তির আশায় ধীরে ধীরে তারই যেন মৃত্যুবরণ। কোথাও একটু অর্থ সঞ্চয় করে বাগানবাড়ি করা যায়; কিংবা গ্রামে একটুকরো জমি কেনা যায়, সে নিশ্চয়তার আশায় তিনি নিজেকে উৎসর্গ করতে রাজি আছেন। অথচ নিজের মুক্তির দিশা সম্পর্কে তার কোনো ধারণাই নেই। তার কানে বাজতেই থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাঁশি’—

আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব/ এক ভাড়াতেই,/ সেটা টিকটিকি।/ তফাত আমার সঙ্গে এই শুধু,/ নেই তার অন্নের অভাব।/ বেতন পঁচিশ টাকা,/ সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি।

 

লেখক: বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সদস্য ও প্রভাষক, ইউল্যাব

 

শিক্ষিতমধ্যবিত্তযৌবনহাসপাতালঅভ্যর্থনাঅবজ্ঞাবৈষম্যমূলকপ্রতিবাদচিড়েচ্যাপ্টা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য