কিছুদিন আগেই এক হাসপাতালের মালিক জানালেন, কম বেতনে কাজ করতে রাজি না হওয়ায় অন্য জেলা থেকে আসা এক এইচএসসি পাস তরুণকে ৬০ হাজার টাকা বেতনে অপারেটরের চাকরি দিতে হয়েছে তাকে। অথচ একই প্রতিষ্ঠানে স্যুট-টাই পরে মাত্র ১৫ হাজার টাকা বেতনে অভ্যর্থনা বিভাগে কাজ করছেন একজন স্নাতকোত্তর ডিগ্রিধারী ব্যক্তি!
শিক্ষাকে শ্রেণি বদলের সোপান হিসেবে দেখতে গিয়ে মধ্যবিত্তের মধ্যে শ্রমের প্রতি একধরনের অবজ্ঞা সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়েও নিজেদের শ্রম অধিকার সম্পর্কে তাদের ন্যূনতম ধারণা নেই। বিশ্ববিদ্য...