Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্লেষণ

ইসরায়েলকে কেন সর্বোচ্চ গোয়েন্দা ঝুঁকি হিসেবে দেখছে পেন্টাগন?

মনির হোসেন রনি
মনির হোসেন রনি
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ২০:৫৯
ইসরায়েলকে কেন সর্বোচ্চ গোয়েন্দা ঝুঁকি হিসেবে দেখছে পেন্টাগন?

ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিশ্বের সবচেয়ে ঘনিষ্ঠ কৌশলগত মিত্রদের অন্যতম। সামরিক সহযোগিতা, অস্ত্র সরবরাহ, গোয়েন্দা তথ্য বিনিময় এবং আন্তর্জাতিক কূটনীতিতে দুই দেশের সম্পর্ক দীর্ঘদিনের। তবে আন্তর্জাতিক রাজনীতিতে জাতীয় স্বার্থই শেষ কথা। আর সেই বাস্তবতারই প্রতিফলন দেখা যাচ্ছে সাম্প্রতিক এক বিতর্কে।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ ও দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ) ইসরায়েলের গুপ্তচরবৃত্তিজনিত ঝুঁকির মাত্রা ‘হাই’ থেকে ‘ক্রিটিক্যাল’ পর্যায়ে উন্নীত করেছে।


আরও পড়ুন

গাজা নিয়ে ইসরায়েলের শেষ পরিকল্পনা কী?

৩০ মে ২০২৬


যদিও এ বিষয়ে পেন্টাগন আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি এবং হোয়াইট হাউসও প্রতিবেদনটি অস্বীকার করেছে। তবু বিষয়টি দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে।

বিশ্লেষকদের মতে, এই উদ্বেগের মূল কারণ ইরান। মধ্যপ্রাচ্যে ইরানকে নিজেদের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখে ইসরায়েল। দেশটির আশঙ্কা, যুক্তরাষ্ট্র যদি তেহরানের সঙ্গে এমন কোনো দীর্ঘমেয়াদি কূটনৈতিক সমঝোতায় পৌঁছে। যা ভবিষ্যতে ইরানের ওপর চাপ কমিয়ে দেয়, তাহলে তা ইসরায়েলের নিরাপত্তা স্বার্থের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারক, সামরিক কর্মকর্তা এবং বিশেষ করে ইরান-সংক্রান্ত আলোচনায় যুক্ত ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহের তৎপরতা বাড়িয়েছে বলে মার্কিন কর্মকর্তাদের একাংশ মনে করছেন। তাদের ধারণা, ওয়াশিংটনের অবস্থান, আলোচনার অগ্রগতি এবং সম্ভাব্য সিদ্ধান্ত সম্পর্কে আগাম ধারণা পেতে চায় তেল আবিব।


আরও পড়ুন

ইরানের নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কতটা শক্তিশালী?

২৯ মে ২০২৬


দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ এবং পেন্টাগনের শীর্ষ নীতিনির্ধারকদের ঘিরে নজরদারির উদ্বেগের কথা উল্লেখ করা হয়েছে। এমনকি ইসরায়েলে অবস্থানরত কিছু মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার মোবাইল ফোনে যোগাযোগ পর্যবেক্ষণকারী সফটওয়্যার স্থাপনের অভিযোগও সামনে এসেছে। যদিও এসব অভিযোগের পক্ষে প্রকাশ্যে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

ইসরায়েল অবশ্য অভিযোগগুলো সম্পূর্ণ অস্বীকার করেছে। ওয়াশিংটনে দেশটির দূতাবাস জানিয়েছে, তারা মার্কিন সরকারি কর্মকর্তা বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ধরনের গোয়েন্দা তৎপরতা চালায় না। হোয়াইট হাউসও সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যকে ভিত্তিহীন বলে দাবি করেছে।


আরও পড়ুন

২৬ বছর পরও লেবাননের পুরনো সংকট কেন অমীমাংসিত?

২৭ মে ২০২৬


তবে ইতিহাস বলছে, যুক্তরাষ্ট্রে ইসরায়েলের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ নতুন নয়। ১৯৮৫ সালে মার্কিন নৌবাহিনীর গোয়েন্দা বিশ্লেষক জনাথন পোলার্ড বিপুল পরিমাণ গোপন তথ্য ইসরায়েলের কাছে সরবরাহ করার দায়ে গ্রেপ্তার হন। পরে তিনি দীর্ঘ কারাদণ্ড ভোগ করেন। ঘটনাটি যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের ইতিহাসে সবচেয়ে আলোচিত গুপ্তচরবৃত্তির কেলেঙ্কারিগুলোর একটি।

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, মিত্র দেশগুলোর মধ্যেও গোয়েন্দা তথ্য সংগ্রহ অস্বাভাবিক নয়। কারণ রাষ্ট্রগুলো কেবল বন্ধুত্বের ভিত্তিতে নয়, নিজেদের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। ফলে ঘনিষ্ঠ মিত্রদের মধ্যেও তথ্য সংগ্রহ, নজরদারি এবং নীতিনির্ধারণী অবস্থান জানার চেষ্টা চলতে পারে।

সাম্প্রতিক অভিযোগগুলোর সত্যতা শেষ পর্যন্ত প্রমাণিত হোক বা না হোক, একটি বিষয় স্পষ্ট—ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ পুরোপুরি এক নয়। আর যখন কৌশলগত অবস্থানে পার্থক্য তৈরি হয়, তখন প্রকাশ্য কূটনীতির পাশাপাশি পর্দার আড়ালের তথ্যযুদ্ধও গুরুত্ব পেতে শুরু করে। পেন্টাগনকে ঘিরে এই বিতর্ক সেই বাস্তবতাকেই নতুন করে সামনে নিয়ে এসেছে।

ইসরায়েলগোয়েন্দা ঝুঁকিপেন্টাগন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬

    advertiseadvertise