ইরানের সঙ্গে চলমান যুদ্ধ চালিয়ে যেতে আরও ৮৭ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছে পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, এ সংঘাতে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় বেড়ে ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা মে মাসের হিসাবের তুলনায় প্রায় ৮ বিলিয়ন ডলার বেশি।
মঙ্গলবার মার্কিন সিনেটের অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে হেগসেথ জানিয়েছেন, মে মাসে প্রকাশিত সর্বশেষ হিসাবের তুলনায় সামরিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরুর পর প্রতিরক্ষা ব্যয় দ্রুত বাড়ছে বল...