Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

পেন্টাগনের বিরুদ্ধে মামলা আলিবাবার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৫:৫৭
পেন্টাগনের বিরুদ্ধে মামলা আলিবাবার

গ্রাফিকস: আগামীর সময়

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের (পেন্টাগন) বিরুদ্ধে মামলা করেছে চীনের প্রযুক্তি জায়ান্ট আলিবাবা। পেন্টাগন কর্তৃক আলিবাবাকে ‘চীনা সামরিক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান’ হিসেবে কালোতালিকাভুক্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে এ মামলা করল বহুজাতিক ই-কমার্স কোম্পানিটি। ৮ জুন পেন্টাগন ৮০টি কোম্পানি ও তাদের সহযোগী প্রতিষ্ঠানের একটি নতুন কালোতালিকা প্রকাশ করে। তাদের অভিযোগ, এসব প্রতিষ্ঠান চীনের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে। তালিকায় আলিবাবার পাশাপাশি চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান বাইডু এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডির নামও যুক্ত করা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার সান হোসে ফেডারেল আদালতে করা মামলায় প্রতিষ্ঠানটি পেন্টাগনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছ। যার মাধ্যমে ৮ জুন প্রকাশিত একটি তালিকায় আলিবাবার নাম অন্তর্ভুক্ত করা হয়। ওই তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোকে চীনা সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কযুক্ত বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

মামলার আবেদনে আলিবাবা বলেছে, পেন্টাগনের এ সিদ্ধান্তের ‘কোনো বাস্তব বা আইনি ভিত্তি নেই’। বুধবার বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বক্তব্যে আলিবাবার এক মুখপাত্র বললেন, ‘আলিবাবা কোনো চীনা সামরিক প্রতিষ্ঠান নয় এবং কোনো সামরিক-নাগরিক সমন্বয় কৌশলেরও অংশ নয়।’ তিনি আরও বলেন, ‘আলিবাবাকে ওই তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত সম্পূর্ণ খামখেয়ালি ও অযৌক্তিক। তাই তালিকা থেকে নাম প্রত্যাহারের দাবিতে আমরা পেন্টগাণের বিরুদ্ধে মামলা করেছি।’

এ তালিকাভুক্তির ফলে ৩০ জুন থেকে পেন্টাগন এসব কোম্পানি বা তাদের নিয়ন্ত্রিত সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে নতুন কোনো চুক্তি করতে পারবে না। এ ছাড়া, যুক্তরাষ্ট্রে লবিং প্রতিষ্ঠান নিয়োগের ক্ষেত্রেও বিভিন্ন বিধিনিষেধের মুখে পড়বে কোম্পানিগুলো। আলিবাবার দাবি, এ ধরনের বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে সুরক্ষিত মতপ্রকাশ ও প্রতিনিধিত্বের অধিকারের পরিপন্থী।

মামলায় বলা হয়েছে, ‘এ সিদ্ধান্তের প্রভাব এরই মধ্যে দেখা যাচ্ছে। বহু বছর ধরে আলিবাবার পক্ষে কাজ করা কয়েকটি নীতিনির্ধারণী পরামর্শক প্রতিষ্ঠান কোম্পানিকে জানিয়েছে যে, তারা আর প্রতিনিধিত্ব করতে পারবে না।’

আলিবাবা আদালতে আরও বলেছে, তারা একটি পাবলিকলি ট্রেডেড ই-কমার্স ও ক্লাউড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। কোম্পানিটির শেয়ারধারীদের মধ্যে যুক্তরাষ্ট্রের বড় আর্থিক প্রতিষ্ঠান, যেমন— জেপি মরগান, সিটি গ্রুপ এবং ব্ল্যাক রকের আধিপত্য রয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের পাল্টা জবাব হিসেবে সোমবার ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে চীন। এসব প্রতিষ্ঠান প্রতিরক্ষা খাত ও বিরল খনিজ (রেয়ার আর্থ) উত্তোলনের সঙ্গে জড়িত। এ বিরোধ এমন একসময়ে নতুন মাত্রা পেল, যখন গত মাসে বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক করে দুই দেশের সম্পর্ক স্থিতিশীল করার চেষ্টা করেছিলেন।

চীনপেন্টাগনআলিবাবা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise