Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রবাস

তারেক রহমানের সাক্ষাৎ পেতে নিউইয়র্কে বিএনপি নেতাকর্মীদের ভিড়

সিনিয়র রিপোর্টার, নিউইয়র্ক থেকে
agamir somoy
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০
তারেক রহমানের সাক্ষাৎ পেতে নিউইয়র্কে বিএনপি নেতাকর্মীদের ভিড়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে হোটেলের সামনে জড়ো হয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। ছবি: আগামীর সময়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলের সামনে জড়ো হয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। স্থানীয় সময় শুক্রবার দুপুরে তাদের দীর্ঘ সারিতে অপেক্ষা করতে দেখা যায়। তবে সাক্ষাৎ অনুষ্ঠান ঘিরে ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন উপস্থিত অনেক নেতাকর্মী।

সরেজমিনে দেখা যায়, দূর-দূরান্ত থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রিয় নেতাকে একনজর দেখা ও শুভেচ্ছা জানানোর আশায় হোটেলের সামনে অবস্থান করছেন। অনেকে দীর্ঘ সময় অপেক্ষা করেও সাক্ষাৎ করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন আয়োজকদের প্রতি।

কয়েকজন নেতাকর্মীর অভিযোগ, অনুষ্ঠান ঘিরে সঠিক সমন্বয় ও শৃঙ্খলা ছিল না। তাদের ভাষ্য, আয়োজকদের পক্ষ থেকে যথাযথ নির্দেশনা ও সমন্বয় থাকলে পরিস্থিতি আরও সুশৃঙ্খল হতে পারত।

এক নেতাকর্মী অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমরা প্রিয় নেতার সঙ্গে দেখা করতে অনেক কষ্ট করে এসেছি। কিন্তু আয়োজকেরা সঠিক নির্দেশনা বা সঠিক শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। তাদের একটু আন্তরিকতা ও সঠিক পরিকল্পনা থাকলে অনুষ্ঠানটি অনেক সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হতো।’

আরও পড়ুন

কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

২৬ সেপ্টেম্বর ২০২৬

ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশকারী কয়েকজন নেতাকর্মী বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনকে দায়ী করেন। তাদের অভিযোগ, অনুষ্ঠান আয়োজনের জন্য অনেকের কাছ থেকে ডলার নেওয়া হলেও শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে আয়োজন করা হয়নি। এ বিষয়ে জানতে আনোয়ার হোসেন খোকনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে। সফরকালে বিভিন্ন উচ্চপর্যায়ের অনুষ্ঠান ও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘপ্রধানমন্ত্রী তারেক রহমান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি

    আমার শরীরে ৭০-৮০টি ইনজেকশন পুশ করা হয়েছে : গাজী সালাউদ্দিন

    আমার শরীরে ৭০-৮০টি ইনজেকশন পুশ করা হয়েছে : গাজী সালাউদ্দিন

    বিশ্বযুদ্ধের ছাই থেকে যেভাবে জাতিসংঘের জন্ম

    বিশ্বযুদ্ধের ছাই থেকে যেভাবে জাতিসংঘের জন্ম

    ‘ফুটকি’ যে ফলে ফিরে আসে শৈশব

    ‘ফুটকি’ যে ফলে ফিরে আসে শৈশব

    বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ

    বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ

    চাঁদাবাজির অভিযোগের ৮৫ শতাংশই সত্য

    চাঁদাবাজির অভিযোগের ৮৫ শতাংশই সত্য