Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রবাস

ফ্রান্সে ব্রেইন স্ট্রোকে বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু, কমিউনিটিতে শোক

ফ্রান্স প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৩
ফ্রান্সে ব্রেইন স্ট্রোকে বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু, কমিউনিটিতে শোক

ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ, প্রবীণ সংগঠক ও ব্যবসায়ী শরীফ আল মোমিন

ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ, প্রবীণ সংগঠক ও ব্যবসায়ী শরীফ আল মোমিন মারা গেছেন। আকস্মিক ব্রেইন স্ট্রোক করে প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টায় তার মৃত্যু হয়।

গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় হঠাৎ ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন শরীফ আল মোমিন। পরে তাকে প্যারিসের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পর তার মৃত্যু হয়। তার মৃত্যুতে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির সামাজিক, মানবিক ও পেশাজীবী অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

শরীফ আল মোমিন এম.সি. ইনস্টিটিউট এবং অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ছিলেন। চট্টগ্রামের সন্তান শরীফ আল মোমিন উচ্চশিক্ষার উদ্দেশ্যে ১৯৮০-এর দশকে ফ্রান্সে আসেন। সাংবাদিকতায় উচ্চতর ডিগ্রি অর্জনের পর কিছুদিন গণমাধ্যমে কাজ করেন। পরে ব্যবসায় যুক্ত হন। ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে প্যারিসে একজন সফল বাংলাদেশি ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হন তিনি।

ব্যবসার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সামাজিক যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন শরীফ আল মোমিন। সামাজিক বিভিন্ন উদ্যোগে তিনি সংগঠক ও পরামর্শক হিসেবে ভূমিকা পালন করেন।

সম্প্রতি তার নেতৃত্বে ফ্রান্সে এম.সি. ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম এগিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়। প্রতিষ্ঠানটির তৃতীয় ধাপের পরিকল্পনায় একটি নামাজের স্থান গড়ে তোলার উদ্যোগেও শরীফ আল মোমিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ উদ্যোগের অগ্রগতি নিয়ে কাজ করে গেছেন। প্রতিষ্ঠানটির আরও সম্প্রসারণ এবং বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনাও ছিল তার।

শরীফ আল মোমিনের মৃত্যু এমন এক সময়ে হলো, যখন সাম্প্রতিক কয়েকটি ঘটনায় ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটিতে শোকের পরিবেশ বিরাজ করছে। শনিবার রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মাত্র তিন বছর বয়সী এক বাংলাদেশি শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় কয়েকজন বাংলাদেশি গুরুতর আহত হন। মর্মান্তিক ওই ঘটনার খবর ফ্রান্সের বিভিন্ন গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে।

ওই শিশুর মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই শরীফ আল মোমিনের আকস্মিক মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটির মানুষের মধ্যে নতুন করে শোকের আবহ তৈরি হয়েছে।

সাম্প্রতিক সময়ে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে আকস্মিক স্ট্রোক, হৃদ্‌রোগ এবং সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাও উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে কর্মজীবী ও মধ্যবয়সী প্রবাসীদের আকস্মিক মৃত্যুর একাধিক ঘটনায় পরিবার-স্বজনের পাশাপাশি বৃহত্তর বাংলাদেশি সমাজেও উৎকণ্ঠা বাড়ছে। প্রবাসীদের স্বাস্থ্যসচেতনতা, নিরাপদ চলাচল এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা নিশ্চিত করার বিষয়গুলোও নতুন করে আলোচনায় এসেছে।

শরীফ আল মোমিনের সহকর্মী ও ঘনিষ্ঠজনেরা তাকে আন্তরিক, পরোপকারী ও দক্ষ সংগঠক হিসেবে স্মরণ করছেন। তাঁদের ভাষ্য, সামাজিক ও মানবিক বিভিন্ন উদ্যোগে তিনি শুধু পরামর্শ দিতেন না; নিজের সময়, শ্রম ও সাংগঠনিক দক্ষতা দিয়ে সরাসরি কাজ করতেন। তার নেতৃত্ব ও সহযোগিতায় গড়ে ওঠা বিভিন্ন উদ্যোগ ভবিষ্যতেও প্রবাসী বাংলাদেশিদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শরীফ আল মোমিনের মৃত্যুতে বাংলাদেশ সিটিজেন কাউন্সিল, ফ্রান্স বাংলাদেশ সাংবাদিক সমিতি, এম.সি. ইনস্টিটিউট, অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। সংগঠনগুলোর পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলে এবং অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যুতে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটি একজন অভিজ্ঞ সংগঠক, সমাজসেবী ও আপনজনতুল্য মানুষকে হারিয়েছে বলে শোক জানিয়েছেন তাঁর সহকর্মী ও ঘনিষ্ঠজনেরা।

ফ্রান্সবাংলাদেশি ব্যবসায়ীশোক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    advertiseadvertise