দোকানের মেঝেতে পড়ে আছে ভাঙা কাচের টুকরা, ভাঙা মোবাইল ফোন ও পার্সেলের খালি বাক্স। প্যারিসের সাম্প্রতিক সময়ের দাঙ্গায় লুটপাটের চিত্র এটি। দোকানটি রিপাবলিক চত্বরের কাছেই। এর মালিকদের একজন হাসান, বাংলাদেশি বংশোদ্ভূত। কিন্তু চাইলেও এসব ধ্বংসাবশেষ সরাতে পারছেন না তিনি। দোকানটি বীমার আওতায় ছিল। তবে ক্ষয়ক্ষতির মূল্যায়ন এখনো শেষ হয়নি। ফলে বিক্ষোভ-পরবর্তী দাঙ্গার দগদগে প্রমাণ থেকে গেছে এখনো। যদিও এর মধ্যেই হাসানকে দোকানের ভাড়া, বিল ও কর্মীদের বেতন দিতে হচ্ছে।সম্প্রতি ইউরোনিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে প্...