কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার এক শোক বার্তায় তারেক রহমান বলেছেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে, আমি শেখ হামাদ বিন খলিফা আল থানি, রাজপরিবার, কাতার সরকার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।তিনি বলেছেন, শেখ হামাদ বিন খলিফা আল থানি ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, যার বিশিষ্ট নেতৃত্ব কাতারকে একটি আধুনিক, সমৃদ্ধ এবং বিশ্বব্যাপী সম্মানিত রাষ্ট্রে রূপান...