Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চার দিনের ব্যবধানে একই গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৩:৫৬
চার দিনের ব্যবধানে একই গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সংগৃহীত ছবি

পটুয়াখালীর মহিপুরে চার দিনের ব্যবধানে একই গ্রামে পানিতে ডুবে মৃত্যু হয়েছে দুই শিশুর। পৃথক দুটি ঘটনায় প্রাণ হারিয়েছে দেড় বছর বয়সী ঐশী ও আড়াই বছর বয়সী তাসমিন। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

রবিবার দুপুরে মহিপুর সদর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামে নিজ বাড়ির সামনে একটি ডোবায় পড়ে যায় দেড় বছর বয়সী ঐশী। পরিবার জানায়, ওই সময় শিশুটির মা রান্নার কাজে ছিলেন ব্যস্ত। একপর্যায়ে ঐশীকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে শুরু করেন খোঁজাখুঁজি। পরে স্থানীয়রা ডোবা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এর আগে গত বুধবার বিকেলে একই গ্রামের আড়াই বছর বয়সী তাসমিন মারা যায় বাড়ির পাশের পুকুরে ডুবে। পরিবারের ভাষ্য, তখন ঘুমিয়ে ছিলেন শিশুটির মা। এ সময় তাসমিন পুকুরের পাশে গিয়ে হাত ধোয়ার চেষ্টা করতে গিয়ে পড়ে যায় পানিতে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও যায়নি বাঁচানো।

একই গ্রামের দুই শিশুর এমন মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে বিরাজ করছে গভীর শোক। স্থানীয় বাসিন্দা মো. আল-আমিন জানান, চার দিনের মধ্যে দুই নিষ্পাপ শিশুর মৃত্যু নাড়া দিয়েছে পুরো গ্রামকে।

ঐশীর বাবা ওয়াসিম হাওলাদার বলছিলেন, খেলতে খেলতে কখন মেয়ে ডোবায় পড়ে গেছে, তা বুঝতেই পারেননি। অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর জানতে পারেন, শিশুটি আর বেঁচে নেই।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হাওলাদার জানালেন, দুটি ঘটনাই অত্যন্ত মর্মান্তিক। পরিবারের পক্ষ থেকে পাওয়া যায়নি কোনো অভিযোগ। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এবং পরামর্শ দেওয়া হচ্ছে শিশুদের নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানোর।


পটুয়াখালীশোক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!