Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১৯:০৬
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার এক শোক বার্তায় তারেক রহমান বলেছেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে, আমি শেখ হামাদ বিন খলিফা আল থানি, রাজপরিবার, কাতার সরকার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

তিনি বলেছেন, শেখ হামাদ বিন খলিফা আল থানি ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, যার বিশিষ্ট নেতৃত্ব কাতারকে একটি আধুনিক, সমৃদ্ধ এবং বিশ্বব্যাপী সম্মানিত রাষ্ট্রে রূপান্তরিত করেছে। আঞ্চলিক শান্তি, অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতায় তার অবিস্মরণীয় অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

বাংলাদেশ কাতার রাষ্ট্রের সঙ্গে তার ঘনিষ্ঠ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়, যা কয়েক দশক ধরে পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং জনগণের মধ্যে স্থায়ী সম্পর্কের মাধ্যমে লালিত হয়েছে।

এই গভীর শোকের মুহূর্তে আমার চিন্তা ও প্রার্থনা শেখ হামাদ বিন খলিফা আল থানি, রাজপরিবার এবং কাতার রাষ্ট্রের ভ্রাতৃপ্রতিম জনগণের সঙ্গে রয়েছে। আমি সর্বশক্তিমান আল্লাহ (সুবহানাহু ওয়া তা'আলা)-এর কাছে প্রার্থনা করি, তিনি যেন মরহুমের আত্মাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শেখ হামাদ ও রাজপরিবারের শোকসন্তপ্ত সদস্যদের ধৈর্য, শক্তি ও সান্ত্বনা দান করেন।

আরও পড়ুন

কাতারের সাবেক আমির হামাদ বিন খলিফা মারা গেছেন

১২ জুলাই ২০২৬

বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ কমিউনিটি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন



কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে দোহার বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ কমিউনিটি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে।



রবিবার এক শোক বার্তায় দোহার বাংলাদেশ দূতাবাস বলেছে, কাতারের অভূতপূর্ব রূপান্তরের রূপকার অসামান্য দূরদর্শী এই নেতা আজীবন বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের অকৃত্রিম বন্ধু ছিলেন। তার রাষ্ট্রনায়কোচিত অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশ কমিউনিটি এবং দূতাবাস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, আল থানি পরিবার এবং ভ্রাতৃপ্রতিম কাতার সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।


আরও পড়ুন

শেখ হামাদকে কীভাবে মনে রাখবে কাতার?

১২ জুলাই ২০২৬

রবিবার এক বিবৃ‌তিতে কাতারের আমিরের কার্যালয় দেশ‌টির সাবেক আমিরের মৃত্যুর খবর জানিয়েছে। মৃত্যুকালে আল থানির বয়স হয়েছিল ৭৪ বছর।



শেখ হামাদ ১৯৯৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতার শাসন করেছেন। ২০১৩ সালে শেখ হামাদ ক্ষমতা ছেড়ে দেন। এরপর কাতারের আমির হন তার ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানি।


কাতারআমিরপ্রধানমন্ত্রীশোক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার