Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় আবহাওয়া

বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে আজও

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৭:৪২
বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে আজও

ফাইল ছবি

সারাদেশে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ কিছুটা কমতে পারে। আজ দেশের প্রায় ৪৫ থেকে ৬০ শতাংশ এলাকায় বজ্রসহ বৃষ্টি অথবা ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এতে ভ্যাপসা গরমের তীব্রতা ধীরে ধীরে কমে আসতে পারে।

গতকাল মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটে আজ বুধবারের (১০ জুন) জন্য দেওয়া এক আবহাওয়া বার্তায় জানানো হয়েছে এসব তথ্য।

আজ দেশের বেশ কিছু এলাকার আকাশ আংশিক থেকে শুরু করে মূলত মেঘলা থাকতে পারে। বিশেষ করে রংপুর, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে মেঘের পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

তবে মেঘের ফাঁকে ফাঁকে দেশের কিছু কিছু এলাকায় দিনে কিছুটা রোদের দেখাও মিলবে। স্থানভেদে দিনে ৪ থেকে ৭ ঘণ্টা স্বাভাবিক সূর্যকিরণ পাওয়া যেতে পারে।

আজ দেশের সব বিভাগেই ছড়িয়ে-ছিটিয়ে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রংপুর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা ও ময়মনসিংহ বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি।

এ ছাড়া, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় ভারী বর্ষণ হতে পারে। বর্তমানে একটি অঘোষিত বৃষ্টি বলয় সক্রিয় রয়েছে। বৃষ্টিযুক্ত স্থানে কিছুটা দমকা হাওয়া থাকতে পারে, তবে কালবৈশাখী ও শিলাবৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বৃষ্টিপাতের সম্ভাব্য এলাকায় মাঝারি থেকে তীব্র বজ্রপাতের আশঙ্কা থাকায় আকাশে মেঘ দেখলেই দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বোমা বৃষ্টির মাঝেই বেড়ে উঠছে শিশুরা

০৪ জুন ২০২৬

বৃষ্টির কারণে চলমান তাপপ্রবাহ দুর্বল হয়ে আসতে পারে। তবে দু-এক জায়গায় তাপমাত্রা মৃদু তাপপ্রবাহের মাত্রায় উঠে যেতে পারে। এ ছাড়া, দেশের অধিকাংশ এলাকায় দিনের বেলা স্বাভাবিক ভ্যাপসা গরম আবহাওয়া বজায় থাকবে। আজ দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে, ৬৭ মিলিমিটার। এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৭.২০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে, ২২.৫০ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ১০ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। আজকের দিনের দৈর্ঘ্য ১৩ ঘণ্টা ৩৫ মিনিট। অন্যদিকে, উত্তর বঙ্গোপসাগর বর্তমানে সামান্য উত্তাল রয়েছে।

এর আগে, গতকাল মঙ্গলবারও দেশের ৪০ থেকে ৫০ শতাংশ এলাকা জুড়ে ছিল বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি অথবা ভারী বর্ষণের সম্ভাবনা। পূর্বাভাস অনুযায়ী, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে এমন বৃষ্টিপাত দেখা গেছে।

আবহাওয়া পূর্বাভাসবজ্রবৃষ্টিজাতীয়
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise