ঢাকার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে
অনলাইন ডেস্ক

প্রতীকী ছবি
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে আভাস মিলেছে পূর্বাভাসে। শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে এ তথ্য।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে থাকতে পারে আংশিক মেঘলা। এ সময় শুষ্ক থাকতে পারে আবহাওয়া। পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে বাতাস।
আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।






