Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আবহাওয়া

কমেছে বৃষ্টির প্রবণতা, ভ্যাপসা গরম আরও বাড়তে পারে

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯
শেয়ার করুন:
কমেছে বৃষ্টির প্রবণতা, ভ্যাপসা গরম আরও বাড়তে পারে

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৪.৫০ ডিগ্রি সেলসিয়াস। ছবি: সংগৃহীত

দেশ জুড়ে সক্রিয় বৃষ্টি বলয়ের প্রভাব কিছুটা শিথিল হয়ে আসায় কমতে শুরু করেছে বর্ষণের তীব্রতা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে পারে অস্বস্তিকর ভ্যাপসা গরম।

আজ শনিবার দেশের অধিকাংশ এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে তুলনামূলক বেশি এলাকাতেই রোদের দেখা মিলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিষয়ক বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড।

সংস্থাটির পূর্বাভাসে জানানো হয়েছে, আজ খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগে মেঘের পরিমাণ কিছুটা বেশি থাকতে পারে। তবে সার্বিকভাবে বৃষ্টির পরিধি কমে অল্প কিছু জেলায় সীমাবদ্ধ থাকতে পারে। চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

চলতি সেপ্টেম্বর মাসের ১ তারিখ থেকে শুরু হওয়া (অঘোষিত) বৃষ্টি বলয়টি আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকতে পারে। তবে এটি এখন কিছুটা কম সক্রিয়। বর্ষণের মাত্রা কমে যাওয়ায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুন

ধুলায় দুর্ভোগ, বৃষ্টিতে খানাখন্দে জলাবদ্ধতা

৩০ আগস্ট ২০২৬

পূর্বাভাস বলছে, আজ রাজশাহী, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের বৃষ্টিপ্রবণ এলাকাগুলোয় হালকা থেকে মাঝারি মাত্রার বজ্রপাতের ঝুঁকি রয়েছে। তাই বৃষ্টি কিংবা মেঘের গর্জন শুরু হলে জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে দেশের উপকূলীয় ও দক্ষিণাঞ্চলে বজ্রপাতের তীব্রতা কম থাকতে পারে। বর্ষণে কালবৈশাখী বা শিলাবৃষ্টির ঝুঁকি না থাকলেও বৃষ্টি শুরুর পূর্বে সাময়িক দমকা হাওয়া বইতে পারে। দিন জুড়ে মেঘ-রোদের আনাগোনার মধ্যে দেশে গড়ে ৪-৭ ঘণ্টা সূর্যের কিরণ পাওয়া যেতে পারে।

সমুদ্র ও আবহাওয়ার সার্বিক অবস্থায় কোনো নতুন লঘুচাপ বা সিস্টেম না থাকায় উত্তর বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে। আপাতত কোনো সতর্ক সংকেত বহাল নেই।

গতকাল ৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পর্যটন নগরী কক্সবাজারে। এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৪.৫০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেটে ২৩.৫০ ডিগ্রি সেলসিয়াস।

আজ ৫ সেপ্টেম্বর ঢাকায় সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ৪২ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১২ মিনিটে।

আজকের আবহাওয়াআবহাওয়া পূর্বাভাসজাতীয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য