Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বদলে যাওয়ার গল্প, বদলে দেওয়ার প্রত্যয়
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

মৃত্যু বেড়েছে ৭৭% আহত ৩৫১%

সজিব ঘোষ
সজিব ঘোষ
agamir somoy
প্রকাশ: ২২ মে ২০২৬, ০৭:২৩
মৃত্যু বেড়েছে ৭৭% আহত ৩৫১%

গ্রাফিকস: আগামীর সময়

‘ঈদ মানে আনন্দ’। বহুল প্রচলিত কথাটি অবশ্য সবার বেলায় খাটে না। মুখে ফোটে না ঈদের হাসি। তাদের ঘরে ওঠে লাশের খাটিয়া। চোখের জলে ভেজে আপন আঙিনা। ঈদ মানে যেন মৃত্যুর বোঝা ভারী হওয়ার কারণও। পাঁচ থেকে সাত বছরের ব্যবধানে শুধু ঈদের ছুটির সময় সড়ক দুর্ঘটনায় মৃত্যু বেড়েছে গড়ে ৭৭ শতাংশ। আর আহত ও নিহতের সংখ্যা বেড়েছে দ্বিগুণের বেশি। ঈদুল ফিতর ও ঈদুল আজহায় গড়ে দুর্ঘটনা বেড়েছে ১৫৬ শতাংশ। আহত বাড়ার সংখ্যা আরও বেশি, ৩৫১ শতাংশ।

ঈদের ছুটিতে ঘটা সড়ক দুর্ঘটনার তথ্য ২০২০ সাল থেকে সংরক্ষণ করছে বেসরকারি প্রতিষ্ঠান রোড সেফটি ফাউন্ডেশন। সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা এই প্রতিষ্ঠানটি থেকে পাওয়া তথ্যের অঙ্ক কষে দেখা গেছে, ঈদুল আজহার তুলনায় ঈদুল ফিতরে দুর্ঘটনা ও মৃত্যু বেশি।

২০২০ থেকে ২০২৬ সাল পর্যন্ত ঈদুল ফিতরের ছুটিতে ১ হাজার ৮৭৮টি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় অন্তত ২ হাজার ৩১ জনের। এসব দুর্ঘটনায় আহত হন কমপক্ষে আরও ৮ হাজার ৩৬৩ জন। প্রথম বছরের সঙ্গে শেষ বছরের তুলনা করলে বেরিয়ে আসে এই সময়ে দুর্ঘটনা ১৯১ শতাংশ, মৃত্যু ১০৩ শতাংশ ও আহত বেড়েছে ৫২৯ শতাংশ।

ঈদুল আজহার হিসাব রাখা শুরু হয় পরের বছর ২০২১ সাল থেকে। তখন থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে ১ হাজার ৩৩৩টি সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় ১ হাজার ৪১৬ জনের। এতে আহত হয় অন্তত আরও ৩ হাজার ৮১৬ জন। এই সময়ের ব্যবধানে ১২০ শতাংশ দুর্ঘটনা, ৫০ শতাংশ মৃত্যু ও ১৭২ শতাংশ আহত বেড়েছে।

দুর্ঘটনার পেছনে ঘুরেফিরে নির্দিষ্ট কিছু কারণ চিহ্নিত। তবু সমাধান বা কাজের কাজ কিছুই হচ্ছে না। কারণগুলো হলো— ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা, বেতন-কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকা, মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল, তরুণ-যুবাদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, বিআরটিএর সক্ষমতার ঘাটতি এবং গণপরিবহন খাতে চাঁদাবাজি।  

দুর্ঘটনার জন্য চালকের মানসিকতা অন্যতম দায়ী বলে মনে করছেন গণপরিবহন বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মোয়াজ্জেম হোসেন। তার ভাবনায়, অতিরিক্ত গতি, বেশি ট্রিপ দিয়ে বেপরোয়াভাবে গাড়ি চালানো দুর্ঘটনার অন্যতম কারণ। সড়কে ছোট গাড়ির আধিক্য, সংযোগ সড়কের যান মহাসড়কে উঠে যাওয়ার ফলেও বাড়ে দুর্ঘটনা। কোরবানির সময় বৃষ্টি ও পশুর হাট বাড়তি করে যুক্ত হয়। বৃষ্টিতে সড়কের খানাখন্দ যায় ডুবে, রাস্তা স্বাভাবিকের তুলনায় থাকে পিচ্ছিল; এতে দুর্ঘটনার মাত্রা বাড়ার ঝুঁকি থাকে। দুই মাস আগের ঈদের পুরো ছবি বিশ্লেষণে দেখা যায়, ছুটি ছিল তুলনামূলক লম্বা। তাই ঘরমুখী ও ফিরতি যাত্রায় একসঙ্গে চাপ তৈরি হয় কম। যদিও দুর্ঘটনা ছিল না থেমে। রাজবাড়ী ও কুমিল্লার পাশাপাশি সদরঘাটে দুই লঞ্চের মাঝে চাপা পড়ে ২ মৃত্যু এবং জামালপুরে ভাসমান সেতু উল্টে ৪ শিশু মৃত্যুর বিষয়টি আলোচিত হয়।

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের মতে, বিপুলসংখ্যক মানুষকে স্বস্তিতে ও নিরাপদে বাড়ি ফেরার মতো গণপরিবহনব্যবস্থা নেই দেশে। ফলে মানুষ অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ যানবাহনে যাত্রা করে দুর্ঘটনায় পড়েন। তিনি বললেন, ‘আসলে একটি সুস্থ-স্বাভাবিক ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে হলে কমপক্ষে তিন বছরমেয়াদি টেকসই ও সমন্বিত পরিবহন পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।’ পরামর্শ দিলেন, রেলপথে ট্রেনের সংখ্যা বাড়িয়ে সড়কপথের মানুষকে ট্রেনমুখী করতে। এ ছাড়া উন্নত ও জনবান্ধব করতে হবে নৌপরিবহনকে।

ঈদআনন্দঈদের হাসিঈদের ছুটিসড়ক দুর্ঘটনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডুর হাসপাতালে ভিড়

    নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডুর হাসপাতালে ভিড়

    ২৭ আগস্ট ২০২৬, ০৫:৫৫

    নেপালে আবারও আকস্মিক বন্যার শঙ্কা, সতর্কতা জারি

    নেপালে আবারও আকস্মিক বন্যার শঙ্কা, সতর্কতা জারি

    ২৭ আগস্ট ২০২৬, ০৫:৩১

    নেপালে বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    নেপালে বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    ২৭ আগস্ট ২০২৬, ০৮:২৩

    ৯/১১ হামলার ‘মূল পরিকল্পনাকারীর’ বিচার শুরুর তারিখ নির্ধারণ

    ৯/১১ হামলার ‘মূল পরিকল্পনাকারীর’ বিচার শুরুর তারিখ নির্ধারণ

    ২৭ আগস্ট ২০২৬, ১০:২৭

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    ২৭ আগস্ট ২০২৬, ২০:২২

    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৪৭

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৯

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯

    ২৭ আগস্ট ২০২৬, ১০:১৯

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৫

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ২৭ আগস্ট ২০২৬, ২১:২৮

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:০৫

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ২৭ আগস্ট ২০২৬, ২১:৪৯

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:০২

    advertiseadvertise