Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বাংলাদেশে অফিস খোলার ব্যাপারে ইতিবাচক মেটা : শামা ওবায়েদ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১৯:৩৫
বাংলাদেশে অফিস খোলার ব্যাপারে ইতিবাচক মেটা : শামা ওবায়েদ

বাংলাদেশের পক্ষ থেকে মেটাকে অফিস খোলার বিষয়ে আগ্রহ দেখানো হয়েছিল। ছবি: রয়টার্স

সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটার বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বাংলাদেশকে প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ও বিভিন্ন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় পরিদর্শন করেছে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সেখানে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে মেটাকে অফিস খোলার প্রস্তাব দেওয়া হয়।

আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ও বিভিন্ন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে তিনি এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, দেশে মেটার অফিস থাকলে গ্রাহক সেবা নিশ্চিতের পাশাপাশি বিভিন্ন অভিযোগ ও জটিলতার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির জবাবদিহি বাড়ানো সম্ভব হবে। বিষয়টি মেটা ইতিবাচকভাবে বিবেচনা করছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ফেসবুকের অন্যতম বৃহৎ ব্যবহারকারী দেশ। তাই মেটার সরাসরি উপস্থিতি দেশের ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। সফরে মেটার পাশাপাশি সিফকো, অ্যাপল, এনভিডিয়া ও গুগলের মতো বিশ্বের শীর্ষ ১৫টির বেশি টেক জায়ান্ট কোম্পানির সঙ্গেও উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন

‘শেখ হাসিনাকে ফেরত পাঠানো ভারতের রাজনৈতিক সদিচ্ছার ওপর নির্ভরশীল’

০৪ অক্টোবর ২০২৬

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় তরুণদের কর্মসংস্থান ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তুলতেই এই সফরের আয়োজন করা হয়। বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, স্টার্টআপ বিকাশ, ডিজিটাল অবকাঠামো এবং ‘বাংলা এআই’ চালুর বিষয়ে কথা হয়েছে। পাশাপাশি বাংলাদেশে প্রযুক্তি সামগ্রী তৈরি বা ম্যানুফ্যাকচারিং হাব প্রতিষ্ঠা ও সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) নিয়ে প্রাতিষ্ঠানিক আলোচনার পথ সুগম হয়েছে।

শিক্ষা ও গবেষণা খাতে সহযোগিতার অংশ হিসেবে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে (ইউসি বার্কলে) এবং অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ক্ষেত্রেও বড় অগ্রগতি হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

এদিকে প্রধানমন্ত্রীর সান ফ্রান্সিসকো সফর বাতিল নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সেখানে যাওয়ার কোনো পূর্বপরিকল্পনা ছিল না। বাস্তবভিত্তিক কাজ সম্পন্ন করতে প্রতিনিধিদল পাঠানো হয়েছিল। তাই কোনো গুঞ্জনে কান না দিয়ে মূলধারার সংবাদমাধ্যমকে সত্য যাচাই করে খবর প্রকাশের আহ্বান জানান তিনি।

শামা ওবায়েদমেটাপররাষ্ট্র প্রতিমন্ত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’