শিশুর হাতে ফেইসবুক, কিশোরের চোখে ইন্সটাগ্রাম—সঙ্গে অনন্ত স্ক্রল, অ্যালগরিদম আর একের পর এক নোটিফিকেশন। শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া আসক্তি নিয়ে এবার ২৯ মার্কিন অঙ্গরাজ্যের আদালতে কাঠগড়ায় প্রযুক্তি জায়ান্ট মেটা। অভিযোগের কেন্দ্রে রয়েছে ফেইসবুক ও ইন্সটাগ্রামের এমন নকশা, যা শিশুদের দীর্ঘসময় প্ল্যাটফর্মে আটকে রাখে বলে অভিযোগ। এরই মধ্যে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের নিয়মে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে শুরু হওয়া বহুল আলোচিত মামলায় অঙ্গরাজ্যগুলোর অভিযোগ, শিশু-কিশো...