Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

মেটার ৩ লাখ ডলারের চাকরি ছেড়ে এআই স্টার্টআপ চালু জৈনের

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১০:৩০
শেয়ার করুন:
মেটার ৩ লাখ ডলারের চাকরি ছেড়ে এআই স্টার্টআপ চালু জৈনের

প্রাকশাল জৈন। ছবি : সংগৃহীত

উচ্চবেতনের টেকসই ক্যারিয়ার ছেড়ে নিজের স্বপ্নের পেছনে ছোটা এখন নতুন প্রজন্মের একটি বড় ট্রেন্ড। তেমনই এক উদাহরণ ভারতীয় বংশোদ্ভূত সফটওয়্যার প্রকৌশলী প্রাকশাল জৈন। প্রযুক্তি জায়ান্ট মেটায় বছরে প্রায় ৩ লাখ ডলারের (প্রায় সাড়ে তিন কোটি টাকা) চাকরি ছেড়ে নিজের স্টার্টআপ গড়ে তুলেছেন প্রাকশাল।

নিজের এআই স্টার্টআপ মাইটোসিস ল্যাবস চালুর সিদ্ধান্ত নিয়ে তিনি সিলিকন ভ্যালিতে মেটার অফিস ছাড়ার ঘোষণা দেন।

প্রাকশাল সামাজিক মাধ্যম লিঙ্কডইনের পোস্টে জানান, ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের সুরক্ষার ওপর জোর দিয়ে এআই টুল তৈরির উদ্দেশ্যে তিনি এই পদক্ষেপ নিয়েছেন।

মাইটোসিস ল্যাবসের সহ-প্রতিষ্ঠাতা অ্যালেক্স মরিসের সঙ্গে টানা সাত মাস গোপনে কাজ করার পর তারা যৌথভাবে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছেন।

প্রযুক্তি জায়ান্ট মেটায় বছরে প্রায় ৩ লাখ ডলারের (প্রায় সাড়ে তিন কোটি টাকা) চাকরি ছেড়ে নিজের স্টার্টআপ গড়ে তুলেছেন প্রাকশাল। ছবি : সংগৃহীতব্যবহারকারীর ডিজিটাল অভিজ্ঞতা তৈরিতে প্রায় এক দশকের অভিজ্ঞতা রয়েছে প্রাকশালের। মেটায় কাজ করার সময় তিনি ফেসবুক ও ইনস্টাগ্রামকে মেটা কোয়েস্টে যুক্ত করার পাশাপাশি একাধিক এআই অ্যাপের আপডেটে বড় অবদান রেখেছিলেন।

আরও পড়ুন

চাকরি হারালেন ১৫ কোচ

১৩ জুলাই ২০২৬

টেক দুনিয়ার অন্যতম শীর্ষ প্রতিষ্ঠানে এমন নিরাপদ ও উচ্চমানের ক্যারিয়ার ছাড়ার কারণ হিসেবে তিনি জানান, মানুষের সঙ্গে কম্পিউটারের যোগাযোগের ধরনকে কৃত্রিম বুদ্ধিমত্তা পুরোপুরি বদলে দিচ্ছে।

প্রাকশালের প্রতিষ্ঠিত মাইটোসিস ল্যাবসের মূল উদ্দেশ্য হলো গোপনীয়তা রক্ষা করে দৈনন্দিন কাজগুলো সহজ করা।

এই লক্ষ্য বাস্তবায়নে প্রতিষ্ঠানটি তিনটি মূল স্তম্ভে কাজ করছে। এগুলো হলো- নিরাপদ ও দ্রুত ডেটা বিশ্লেষণ, প্রবীণদের ব্যবহারের উপযোগী সহজ ইন্টারফেস এবং সিলিকন ভ্যালির বাইরে এআই প্রযুক্তির প্রসার।

সূত্র : এনডিটিভি

মেটাএআইতথ্য প্রযুক্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক