উচ্চবেতনের টেকসই ক্যারিয়ার ছেড়ে নিজের স্বপ্নের পেছনে ছোটা এখন নতুন প্রজন্মের একটি বড় ট্রেন্ড। তেমনই এক উদাহরণ ভারতীয় বংশোদ্ভূত সফটওয়্যার প্রকৌশলী প্রাকশাল জৈন। প্রযুক্তি জায়ান্ট মেটায় বছরে প্রায় ৩ লাখ ডলারের (প্রায় সাড়ে তিন কোটি টাকা) চাকরি ছেড়ে নিজের স্টার্টআপ গড়ে তুলেছেন প্রাকশাল।নিজের এআই স্টার্টআপ মাইটোসিস ল্যাবস চালুর সিদ্ধান্ত নিয়ে তিনি সিলিকন ভ্যালিতে মেটার অফিস ছাড়ার ঘোষণা দেন।প্রাকশাল সামাজিক মাধ্যম লিঙ্কডইনের পোস্টে জানান, ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের সুরক্ষার ওপর জোর দিয়ে এআই টুল তৈ...