চাকরি হারালেন ১৫ কোচ
ক্রীড়া ডেস্ক

সংগৃহীত ছবি
২০২৬ বিশ্বকাপ এখনো শেষ হয়নি। এরই মধ্যে নিজেদের জাতীয় দলের দায়িত্ব ছেড়েছেন বা চাকরি হারিয়েছেন অন্তত ১৫ জন কোচ। জাতীয় ফুটবল ফেডারেশনগুলোর আনুষ্ঠানিক ঘোষণার ভিত্তিতেই এ তালিকা তৈরি হয়েছে।
সবশেষে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে বিদায় নিয়েছেন সেনেগালের পাপে থিয়াও। এ ছাড়া দায়িত্ব ছেড়েছেন জার্মানির হুলিয়ান নাগেলসমান, উরুগুয়ের মার্সেলো বিয়েলসা, ক্রোয়েশিয়ার জ্লাতকো দালিচ, পর্তুগালের রবার্তো মার্তিনেস, মেক্সিকোর হাভিয়ের আগিরে ও ঘানার কার্লোস কুইরোজ। বিশ্বকাপ চলাকালেই বরখাস্ত হন তিউনিসিয়ার সাবরি লামুশি। পরে দায়িত্ব নেওয়া এরভে রেনারেরও মাত্র ১৯ দিন দায়িত্বে থেকে গ্রুপ পর্বে দুটি ম্যাচ হেরেই বিদায় নেন।




