হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩০০
আগামীর সময় ডেস্ক

গ্রাফিকস: আগামীর সময়
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছে ১ হাজার ৩০০ জন।
আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১৮ জন। নিশ্চিত হামে আক্রান্ত ৮২ জন। মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০২ জনের মৃত্যু হয়েছে। আর সন্দেহজনক হামে ১০৩ জনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৭৪৮ জন। এ ছাড়া সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৪১৮ জন।
গত ১৫ মার্চ থেকে ৪ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৭৪ হাজার ১৪৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৬৬ হাজার ৯০৮ জন।




