Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

পান রপ্তানিতে সমিতির ছাড়পত্রের বাধ্যবাধকতা স্থগিত

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ২১:২৮
পান রপ্তানিতে সমিতির ছাড়পত্রের বাধ্যবাধকতা স্থগিত

গ্রাফিকস: আগামীর সময়

পান রপ্তানি করতে ‘বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতি’র ছাড়পত্র নেওয়ার বাধ্যবাধকতার অবসান ঘটালেন দেশের সর্বোচ্চ আদালত। বাংলাদেশ থেকে বিদেশে পান রপ্তানির ক্ষেত্রে পান রপ্তানিকারক সমিতির বাধ্যতামূলক ছাড়পত্র বা প্রত্যয়নপত্র নেওয়া বিষয়ে গত ৬ আগস্ট হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বাণিজ্য মন্ত্রণালয়ের করা এক আবেদনের শুনানি শেষে আজ রবিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন।

এর ফলে নির্ধারিত সরকারি শুল্ক ও রাজস্ব দিয়ে যে কেউ স্বাধীনভাবে পান রপ্তানি করতে পারবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

এর আগে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির দায়ের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে গত ৬ আগস্ট আদেশ দেন হাইকোর্ট। আদেশে বলা হয়, বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির প্রত্যয়নপত্র ছাড়া বাংলাদেশ থেকে পান রপ্তানি করা যাবে না। এর ফলে পান রপ্তানির ক্ষেত্রে সমিতির প্রত্যয়নপত্র নেওয়া বাধ্যতামূলক হয়ে পড়ে।

পরে হাইকোর্টের আদেশের কার্যকারিতা চ্যালেঞ্জ করে রাষ্ট্রের পক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (বাণিজ্য সংগঠন) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সিভিল পিটিশন দায়ের করেন।

আপিল বিভাগে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তাকে সহযোগিতা করেন মন্ত্রণালয়ের আইনজীবী অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম। অন্যদিকে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ফিদা এম কামাল ও সাবেক বিচারপতি অ্যাডভোকেট ফয়সাল মোহাম্মদ ফায়েজী।

শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল এক ব্রিফিংয়ে বলেন, বাণিজ্য সংগঠন আইনের আওতায় ২০০৩ সালে বাণিজ্য মন্ত্রণালয় একটি আদেশ জারি করে পান রপ্তানিতে সমিতির সদস্যপদ গ্রহণের কথা বলেছিল। তবে সেই আদেশের অপব্যাখ্যা করে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতি একটি বড় ধরনের সিন্ডিকেট গড়ে তোলে। রপ্তানির প্রতিটি চালানের আগেই সমিতির ছাড়পত্র নেওয়ার বাধ্যবাধকতা তৈরি করে কৃত্রিম অচলাবস্থা ও বাধার সৃষ্টি করা হয়েছিল। বিষয়টি নজরে আসার পর সরকার সেই সিদ্ধান্ত স্থগিত করে বাণিজ্য উন্মুক্ত করার উদ্যোগ নেয়। কিন্তু এর বিরুদ্ধে পান রপ্তানিকারক সমিতি হাইকোর্টে গেলে আদালত চালানের আগে সনদ নেওয়ার আদেশ দেন।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, রাষ্ট্র রাজস্ব ও কাস্টমস শুল্ক নির্ধারণ করবে। সেখানে একটি বেসরকারি সমিতির কাছে জিম্মি হয়ে সনদ নিয়ে পণ্য রপ্তানি করা গ্রহণযোগ্য নয়। চেম্বার আদালতের আদেশের ফলে মধ্যপ্রাচ্য ও ইউরোপসহ বহির্বিশ্বে পান রপ্তানির পথ পুরোপুরি উন্মুক্ত হলো এবং কোনো সিন্ডিকেটের বাধা ছাড়াই ব্যবসায়ীরা পণ্য পাঠাতে পারবেন বলে মন্তব্য করেন তিনি।

অন্যদিকে সমিতির পক্ষের আইনজীবী ফয়সাল মাহমুদ ফায়েজী জানান, বাণিজ্য সংগঠন আইন অনুযায়ী সংশ্লিষ্ট পণ্যের রপ্তানিকারকদের ট্রেড অর্গানাইজেশনের সদস্যপদ নেওয়া বাধ্যতামূলক। অতীতে সবজি রপ্তানির নামে অবৈধভাবে পান পাঠানোসহ নানা অনিয়ম ঠেকাতে দীর্ঘ ২০ বছর আইনি লড়াই শেষে আপিল বিভাগের রায়েই রপ্তানিকারকরা সমিতির সদস্য হতে বাধ্য হয়েছিলেন।

তিনি অভিযোগ করেন, পান রপ্তানিতে দীর্ঘদিন ধরে বড় ধরনের আন্ডার-ইনভয়েসিং (কম মূল্য প্রদর্শন) ও হুন্ডির মাধ্যমে অর্থপাচার হয়ে আসছিল। আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি পানের প্রকৃত মূল্য ৪ থেকে ৫ ডলার হলেও মাত্র ১ ডলার রপ্তানি মূল্য দেখিয়ে বাকি অর্থ হুন্ডির মাধ্যমে লেনদেন করা হতো। এ ধরনের অর্থপাচার ঠেকাতে এবং সরকারি প্রণোদনার সঠিক ব্যবহারে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রতিটি চালানে সমিতির প্রত্যয়নপত্র নেওয়ার নির্দেশনা দিয়েছিল।

আইনজীবী ফায়েজী আরও বলেন, এনবিআরের নির্দেশনা বাস্তবায়নে হাইকোর্ট আদেশ দিয়েছিলেন, যা আপিল বিভাগের চেম্বার আদালত সাময়িক স্থগিত করে পূর্ণাঙ্গ শুনানির জন্য পাঠিয়েছেন। আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে তিনি উল্লেখ করেন, ব্যাংকিং নথিপত্রে রপ্তানির মূল্যের গরমিল ও আন্ডার-ইনভয়েসিংয়ের সুস্পষ্ট তথ্য-প্রমাণ রয়েছে, যা আপিল বিভাগের চূড়ান্ত শুনানিতে উপস্থাপন করা হবে।

পান রপ্তানিছাড়পত্রহাইকোর্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’