পান রপ্তানি করতে ‘বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতি’র ছাড়পত্র নেওয়ার বাধ্যবাধকতার অবসান ঘটালেন দেশের সর্বোচ্চ আদালত। বাংলাদেশ থেকে বিদেশে পান রপ্তানির ক্ষেত্রে পান রপ্তানিকারক সমিতির বাধ্যতামূলক ছাড়পত্র বা প্রত্যয়নপত্র নেওয়া বিষয়ে গত ৬ আগস্ট হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বাণিজ্য মন্ত্রণালয়ের করা এক আবেদনের শুনানি শেষে আজ রবিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। এর ফলে নির্ধারিত সরকারি শুল্ক ও রাজস্ব দিয়ে যে...