Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ সারি, গ্যাস না পেয়ে বিপাকে চালকরা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১৭:৪০
রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ সারি, গ্যাস না পেয়ে বিপাকে চালকরা

গ্রাফিকস: আগামীর সময়

দেশে চলমান গ্যাস সংকটের প্রভাব পড়েছে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। চাহিদামতো গ্যাস সরবরাহ না থাকায় পাম্পগুলোতে যানবাহন নিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সিএনজি ও প্রাইভেটকারচালকরা।

আজ বুধবার রাজধানীর তেজগাঁও এলাকার ‘কানাডা-বাংলা সিএনজি ফিলিং স্টেশন’-এ যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজ সকাল থেকে রাজধানীর বেশ কিছু সিএনজি স্টেশন বন্ধ রয়েছে। যে কয়েকটি চালু রয়েছে, সেগুলোতে দেখা যাচ্ছে গ্যাসচালিত পরিবহনের দীর্ঘ সারি।

এদিকে, লাইনে গ্যাসের চাপ কম থাকায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস পাচ্ছেন না চালকরা। সিএনজিচালক মো. সাগর জানালেন, তিনি তিন ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস পাননি। সকাল ৬টায় গাড়ি বের করার কথা থাকলেও পাম্পে গ্যাস না থাকায় গ্যারেজ থেকে গাড়ি নিতেই সকাল ৮টা বেজে যায়।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলছিলেন, ‘এ পর্যন্ত মাত্র ৭০০ টাকা ভাড়া পাইছি, কিন্তু মালিককে জমা দিতে হবে এক হাজার টাকা। মালিককে ফোন করে বলার পর জানাল গাড়ি নির্ধারিত সময়ের পর জমা দিলেও হবে। কিন্তু গ্যাস না থাকলে বাড়তি সময় গাড়ি চালিয়েও তো লাভ নেই।’

​আরেক চালক রহিম শেখ জানালেন, সাড়ে তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মাত্র ৮৬ টাকার গ্যাস পেয়েছেন তিনি। মো. জালাল নামের আরেক চালক জানালেন, সকালে মহাখালীর একটি স্টেশনে দাঁড়িয়ে মাত্র ২ টাকার এবং পরিবাগের একটি পাম্পে ১৭ টাকার গ্যাস পেয়েছেন। দিনে মাত্র দুটি ট্রিপ মেরে ৩৫০ টাকা আয় করলেও মালিকের পাওনা ১,২০০ টাকা কীভাবে দেবেন, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন।


আরও পড়ুন

গ্যাস-বিদ্যুৎ সংকটে ক্ষুব্ধ মানুষ, নিরাপত্তাহীনতায় কর্মীরা

১২ আগস্ট ২০২৬



চালকদের অভিযোগ—দীর্ঘ লাইনের সুযোগ নিয়ে অসাধু উপায়ে গ্যাস বিক্রি করা হচ্ছে। কিছু চালক স্টেশনের কর্মচারীদের ২০ থেকে ৫০ টাকা বকশিশ দিয়ে লাইন ছাড়াই আগে গ্যাস নিয়ে নিচ্ছেন। এতে লাইনে থাকা চালকদের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। তবে গ্যাস না পাওয়ার ভয়ে অনেকেই এর প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। তবে ফিলিং স্টেশনের কর্মচারীরা বকশিশ নেওয়ার এই অভিযোগ অস্বীকার করেছেন।

​গ্যাস সংকটের মূল কারণ সম্পর্কে জানতে চাইলে কানাডা-বাংলা সিএনজি ফিলিং স্টেশনের কাউন্টারে দায়িত্ব পালন করা প্রকৌশলী মো. নজরুল জানালেন, মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি সমস্যার কারণে গ্যাস প্রক্রিয়াকরণে ব্যাঘাত ঘটছে। ফলে মূল সরবরাহ লাইনে তীব্র সংকট তৈরি হয়েছে এবং চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এ কারণেই অনেক ফিলিং স্টেশন বন্ধ রাখতে হয়েছে এবং গ্যাস না থাকলে যেকোনো মুহূর্তে তাদের স্টেশনও বন্ধ হয়ে যেতে পারে।


গ্যাসসংকটসিএনজিরাজধানী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার