Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজধানী

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, ট্রেনের ১৩ মে থেকে

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ মে ২০২৬, ১১:০৯
ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, ট্রেনের ১৩ মে থেকে

৮ মে থেকে যাত্রীরা ২১ মে ও পরবর্তী দিনগুলোর টিকিট সংগ্রহ করতে পারছেন।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের জন্য দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার (৮ মে) সকাল থেকেই বিভিন্ন বাস কোম্পানির কাউন্টার ও অনলাইন প্ল্যাটফর্মে টিকিট পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, এবারের ঈদযাত্রায় ২১ মে থেকে শুরু করে ঈদের আগ পর্যন্ত সময়ের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। অর্থাৎ আজ ৮ মে থেকেই যাত্রীরা ২১ মে ও পরবর্তী দিনগুলোর টিকিট সংগ্রহ করতে পারছেন।

অগ্রিম টিকিট বিক্রির পরিস্থিতি নিয়ে শ্যামলী এন আর ট্রাভেলসের জেনারেল ম্যানেজার জীবন চক্রবর্তী জানান, সকাল থেকেই অনলাইন ও কাউন্টারে টিকিটের জন্য ভিড় দেখা গেছে।

তিনি বলেছেন, যাত্রীদের সবচেয়ে বেশি চাহিদা রয়েছে ২৪ মে রাত, ২৫ মে সারাদিন এবং ২৬ মে সকালের টিকিটে। যেহেতু ২৫ মে থেকে সরকারি ছুটি শুরু হচ্ছে, তাই ওই সময়ের টিকিটের ওপর চাপ সবচেয়ে বেশি।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত কোনো টাকা নেওয়া যাবে না। ভাড়ার এই নিয়ম অনলাইনেও কার্যকর থাকবে এবং প্রতিটি কাউন্টারে ভাড়ার চার্ট টাঙিয়ে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

ট্রেনের অগ্রিম টিকিট ১৩ মে থেকে

এদিকে, ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৩ মে থেকে অনলাইনে ট্রেনের ঈদযাত্রার টিকিট বিক্রি শুরু হবে। এদিন পাওয়া যাবে ২৩ মে যাত্রার টিকিট। গত মঙ্গলবার (৫ মে) রেলপথ মন্ত্রণালয়ে এক প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম জানান, ১৩ মে থেকে পর্যায়ক্রমে অগ্রিম টিকিট বিক্রি চলবে। সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ মে পাওয়া যাবে ২৩ মের টিকিট। ১৪ মে পাওয়া যাবে ২৪ মের টিকিট। ১৫ মে পাওয়া যাবে ২৫ মের টিকিট। ১৬ মে পাওয়া যাবে ২৬ মের টিকিট। ১৭ মে পাওয়া যাবে ২৭ মের টিকিট।

আগের নিয়মেই সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চল এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। রেলওয়ের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। ওইদিন ৩১ মের টিকিট পাওয়া যাবে। পর্যায়ক্রমে ২৫ মে পর্যন্ত ফিরতি টিকিট বিক্রি চলবে।

ঢাকারাজধানীযানবাহনবাসট্রেন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise