বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন
আগামীর সময় প্রতিবেদক

সংগৃহীত ছবি
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
শনিবার দুপুরে প্রশাসকের নেতৃত্বে ঢাকা উত্তর সিটির কর্মকর্তারা বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন তারা।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন— ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী।







