চলার পথে টিস্যু বা অন্যান্য আবর্জনা যেখানে-সেখানে না ফেলার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, প্রত্যেকে নিজ নিজ বাসাবাড়ি ও সামনের আঙিনা পরিচ্ছন্ন রাখলে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ এর লক্ষ্য বাস্তবায়ন করা সম্ভব হবে।আজ শনিবার রাজধানীর মহাখালীর আঞ্চলিক কার্যালয়-৩ এর সামনে আয়োজিত বিশেষ পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধনকালে এসব কথা বলেছেন তিনি।অনুষ্ঠানে প্রশাসক বলছিলেন, ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ডিএনসিসি...