ধানমন্ডিতে গৃহকর্মীকে আটকে রেখে ধর্ষণ, আটক ২
আগামীর সময় প্রতিবেদন

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর ধানমন্ডিতে এক গৃহকর্মীকে আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ দুজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ধানমন্ডির ৪/এ সড়কের একটি বাসার ঘটনা এটি।
ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ।
ধানমন্ডি থানার ওসি মো. ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, এক গৃহকর্মীকে বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করার অভিযোগ করা হয়েছে। পুলিশ প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়েছে। অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে। তারা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।




