Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

ধানমন্ডি

ধানমন্ডি ৩২ নম্বর থেকে ককটেল ও চিরকুট উদ্ধার
ধানমন্ডি ৩২ নম্বর থেকে ককটেল ও চিরকুট উদ্ধার
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের সামনে থেকে অবিস্ফোরিত অবস্থায় দুটি ককটেল ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে লেখা ছিল— ‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১’ ও ‘জয় বাংলা, জয় মুজিববাদ’। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ককটেল দুটি পাওয়া যায় বলে জানিয়েছেন ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) মো. রেজানুর রহমান। তিনি বলেছেন, কে বা কারা ধানমন্ডি ৩২-এ ককটেল ও চিরকুট রেখে গেছে তা নিয়ে কাজ করছে পুলিশ। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। সতর্কতার সঙ্গে পরীক্ষা-নিরীক্ষার পর ককটেলসদৃশ বস্তু দুটি উদ্ধার করা হয়।...
রাজধানী•৭ দিন আগে
ধানমন্ডিতে আবাসিক ভবনে আগুন
ধানমন্ডিতে আবাসিক ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে একটি ১৪-তলা আবাসিক ভবনের দোতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় ধানমন্ডির ১০/এ সড়কের ২৭ নম্বর বাসায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর বিকাল ৩টা ৪২ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে বিকাল ৪টা ১৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।ফায়ার সার্ভ...
রাজধানী•১৩ দিন আগে
ধানমন্ডিতে ছেলের ছুরিতে মায়ের মৃত্যু
ধানমন্ডিতে ছেলের ছুরিতে মায়ের মৃত্যু
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় ছেলের ছুরিতে মা আফিয়া আক্তারের (৬৮) মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছেলে তাহসিন আরিফ অর্নবকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) ভোরে ধানমন্ডির ৯/এ সড়কের একটি ফ্ল্যাটের ঘটনা এটি। নিহত আফিয়া ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত প্রয়াত আবুল কাশেমের স্ত্রী।পুলিশ জানায়, ঘুমন্ত মায়ের কক্ষে গিয়ে তাকে উপর্যুপরি ছুরি দিয়ে আঘাত করেন তাহসিন। এতে আফিয়ার মুখ ও গলায় গুরুতর জখম হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।পুলিশের ভাষ্য, শুক্রবার রাতে মা ও ছেলে আলাদা কক্ষে ঘুম...
রাজধানী•১৬ দিন আগে
ধানমন্ডির জাহাজ বাড়ি
ধানমন্ডির জাহাজ বাড়ি
ধানমন্ডি লেকের পাড় ধরে হাঁটলে চোখ আটকে যেত বাড়িটায়। লাল ইটের বিশাল শরীর, আকাশের দিকে উঠে যাওয়া উঁচু চূড়া, চারপাশে ছোট-বড় অনেক শিখর আর নিচে লেকের পানিতে কাঁপতে থাকা তার ছায়া। শহরের ভিড়, হর্ন আর ধুলোর মাঝখানে বাড়িটা দাঁড়িয়ে থাকত একেবারে অন্য জগতের মতো। যতবার দেখেছি, ততবার মনে হয়েছে, ভেতরে কী আছে? কারা থাকে? আর কেনইবা কেউ এমন অদ্ভুত নকশায় বাড়ি বানায়? প্রশ্নগুলো শুধু আমার একার ছিল না। কেউ ভাবতেন গির্জা, কেউ ভাবতেন কোনো ধর্মীয় স্থাপনা। মুখে মুখে ঘুরত নানা রহস্যের...
ঢাকা ১০০০•প্রায় ১ মাস আগে
ধানমন্ডিতে গৃহকর্মীকে আটকে রেখে ধর্ষণ, আটক ২
ধানমন্ডিতে গৃহকর্মীকে আটকে রেখে ধর্ষণ, আটক ২
রাজধানীর ধানমন্ডিতে এক গৃহকর্মীকে বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। বুধবার (৩০ সেপ্টেম্বর) ধানমন্ডির ৪/এ সড়কের একটি বাসার ঘটনা এটি। আরও পড়ুন চলন্ত ট্রেন থেকে পড়ে রক্তাক্ত যুবক, অবস্থা আশঙ্কাজনক ০১ অক্টোবর ২০২৬ ধানমন্ডি থানার ওসি মো. ইম...
রাজধানী•প্রায় ২ মাস আগে
ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ
ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ
রাজধানীর ধানমন্ডি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে দুটি হাতবোমা বিস্ফোরণ ঘটেছে। আজ শনিবার দুপুর ১২ টার দিকে এ ঘটনার পর তিনজনকে আটক করা হয় বলে জানিয়েছেন ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালের পাশ থেকে মিছিলটি শুরু হয়। ধানমন্ডি বাটার বিক্রয় কেন্দ্রের সামনে শেষ হয় মিছিলটি। এ সময় ফাটানো হয় দুটি ককটেল।মিছিলকারীরা মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ লেখা একটি ব্যানার বহন করছিল। স্থানীয় একটি সূত্র আগামীর সময়কে জানিয...
রাজনীতি•প্রায় ২ মাস আগে
ধানমন্ডি স্পোর্টস ক্লাব নিয়ে সোসাইটি-পৃষ্ঠপোষকদের দ্বৈরথ
ধানমন্ডি স্পোর্টস ক্লাব নিয়ে সোসাইটি-পৃষ্ঠপোষকদের দ্বৈরথ
রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডি। এখানকার মাঠেই ক্রিকেট একাডেমি সহ শরীরচর্চার নানান ব্যবস্থা। একটা সময় শেখ জামাল ধানমন্ডি নামে ক্রিকেট ও ফুটবলে অংশ নেয়া দলটি আওয়ামী লিগ সরকারের পতনের পর পরিচিতি পেয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব নামে। সেই ক্লাবের দখল নিয়েই এতদিন ধরে দল চালিয়ে আসা পৃষ্ঠপোষকদের সঙ্গে ধানমন্ডির বাসিন্দাদের সংগঠন ধানমন্ডি সোসাইটির দ্বৈরথ শুরু হয়েছে। এতে করে আশঙ্কায় ক্রিকেটাররা, যারা গত দুই মৌসুমের পাওনা এখনো পাননি।শনিবার সংবাদ সম্মেলনে ধানমন্ডি ক্লাবে খেলা ক্রিকেটারদের প্রতিনিধি হয়ে জিয়াউ...
ক্রিকেট•২ মাস আগে
ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি করে পালানোর সময় গ্রেপ্তার ৩
ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি করে পালানোর সময় গ্রেপ্তার ৩
অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকার ধানমন্ডি মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি দেশীয় তৈরি রিভলবার উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন তানভীর আবেদীন (জুই) (৪১), মো. মজিবুর রহমান (৬০) ও মো. জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকির (৬০)।ধানমন্ডি মডেল থানা সূত্র জানায়, গতকাল রবিবার দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে ১২ নম্বর রোডের ডিঙ্গী রেস্তোঁরার সামনে পাকা রাস্তার ওপর ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল খোরশেদ আলম (৫০) নামের ব্যক্তির কাছ থেকে অস্ত্রের মুখে ৩৮...
রাজধানী•৩ মাস আগে
৩২ নম্বরে ভাঙচুর, ড. ইউনূস ও এনসিপি নেতাদের নামে মামলার আবেদন
৩২ নম্বরে ভাঙচুর, ড. ইউনূস ও এনসিপি নেতাদের নামে মামলার আবেদন
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান ড. মুহাম্মদ ইউনূস এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাসহ ২৭ জনের নামে মামলার আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামে এক নারী এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি নিয়ে আবেদনের বিষয়ে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন। বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরীফ উদ্দিন এ তথ্য জানিয়েছেন। আরও যাদের আ...
আদালত•৩ মাস আগে
ঢাকা নিউ মার্কেট
ঢাকা নিউ মার্কেট
আজিমপুর ও ধানমন্ডি এলাকার চাহিদা মেটাতে ১৯৫২-৫৪ সালে নির্মিত নিউ মার্কেট পরবর্তীকালে নগরবাসীর অন্যতম প্রধান বিপণিবিতানে পরিণত হয়। ঢাকা কলেজের পশ্চিমে অবস্থিত এই নিউ মার্কেটে শ পাঁচেক দোকান রয়েছে। বই, পোশাক, গয়না, প্রসাধনী ও গৃহস্থালি পণ্য থেকে শুরু করে কাঁচাবাজার পর্যন্ত ক্রেতাদের দৈনন্দিন চাহিদার প্রায় সব জিনিসপত্রই বৈচিত্র্যময় এ মার্কেটে সহজলভ্য।  
ঢাকা ১০০০•৩ মাস আগে
ধানমন্ডি ৩২ নম্বর থেকে আটক ৩, মারধরের শিকার আরেকজন
ধানমন্ডি ৩২ নম্বর থেকে আটক ৩, মারধরের শিকার আরেকজন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে আজ দুপুর পর্যন্ত রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে তাদের আটক করা হয়। অন্যদিকে ‘বঙ্গবন্ধুকে ভালোবাসি’ বলায় এক ব্যক্তিকে মারধর করে তাড়িয়ে দিয়েছেন রাষ্ট্র সংলাপ ফোরামের (এসডিএফ) সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াশসহ কয়েকজন। তিনি ৩২ নম্বর মূল ফটকে সিঙ্গারা বিতরণ করতে এসেছিলেন বলে জানা গেছে। সকাল সোয়া ১০টার দিকে ৩২ নম্বরে ফুল দিতে এলে আটক করা হয় অর্নব দাস নামে এক ব্যক্তিকে। ধানমন্ডি থানার ও...
রাজধানী•৩ মাস আগে
ধানমন্ডিতে অস্ত্রসহ সারজিস আলমের ছোট ভাই গ্রেপ্তারের দাবিটি সত্য নয়
ধানমন্ডিতে অস্ত্রসহ সারজিস আলমের ছোট ভাই গ্রেপ্তারের দাবিটি সত্য নয়
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে— ‘রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে অস্ত্রসহ গ্রেফতার হয়েছে এনসিপির সারজিস আলমের ছোট ভাই। জানা গেছে, জুলাই আন্দোলনের সময় লুট হওয়া বা হারিয়ে যাওয়া পুলিশের সরকারি অস্ত্রসহ তাকে আটক করা হয়। খবর পেয়েই ভাইকে বাঁচাতে তাৎক্ষণিকভাবে ধানমন্ডি থানায় ছুটে আসেন সারজিস আলম।’তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। ছবির ব্যক্তিটি সারজিস আলমের ছোট ভাই নন। প্রকৃতপক্ষে, গত জুন মাসে নোয়াখালীর বেগমগঞ্জে ৩টি পিস্ত...
ফ্যাক্টচেক•৩ মাস আগে
নানা আয়োজনে রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উৎসব
নানা আয়োজনে রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উৎসব
বর্ষার গান, কবিতা, নৃত্য ও লোকজ সংস্কৃতির নানা আয়োজনে মুখর হয়ে ওঠে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবর। বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতি, ঐতিহ্য ও লোকজ ধারাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি দেশীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা ও গর্ববোধ জাগিয়ে তুলতে ‘বর্ষামঙ্গল উৎসব ২০২৬’-এর আয়োজন করে বর্ষামঙ্গল পর্ষদ।শনিবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত চলা এ উৎসবে বর্ষার আবহে গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনা হয়। নানা বয়সী সংস্কৃতিপ্রেমী মানুষের অংশগ্রহণে নগরজীবনের ব্যস্ততার মধ্যেও ছড়িয়ে পড়ে উৎসবের আম...
সংস্কৃতি•৪ মাস আগে
শেখ হাসিনার পরিত্যক্ত বাড়িতে ঝুলন্ত মরদেহ
শেখ হাসিনার পরিত্যক্ত বাড়িতে ঝুলন্ত মরদেহ
রাজধানীর ধানমন্ডির ৫ নম্বর রোডে অবস্থিত শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন সুধা সদন থেকে থেকে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) পরীক্ষার মাধ্যমে মৃতের পরিচয় শনাক্ত করা হয়।তার নাম মো. শাকিল (১৯)। মোহাম্মদপুরের ঝিগাতলার শিকদার স্ট্যাটাস এলাকার টালি অফিসের (শিবপুর) ২৯৫/জি/এইচ/এ/৭ এ নম্বর বাড়ির সেকেন্দার আলী মাতুব্বর ও আসমা বেগম দম্পতির ছেলে তিনি।ঘটনার নিশ্চিত করে ধানমন্ডি থানার এসআই ওহিদুর রহমান জানান, শনিবার বেলা ১১টার দিকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশটি দেখতে পান স্থান...
রাজধানী•৪ মাস আগে
মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না হাতিরপুল–ধানমন্ডির কয়েকটি এলাকায়
মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না হাতিরপুল–ধানমন্ডির কয়েকটি এলাকায়
ঢাকার হাতিরপুল ও ধানমন্ডি সংলগ্ন কয়েকটি এলাকায় বিতরণ লাইনের উন্নয়নকাজের জন্য আগামীকাল মঙ্গলবার (২১ জুলাই) আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।আজ সোমবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, পুকুরপাড় ও ধানমন্ডি এলাকায় লিকেজযুক্ত পুরনো বিতরণ লাইন পরিবর্তন এবং সার্ভিস লাইন প্রতিস্থাপনের কাজ করা হবে। এ কারণে মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ফ্রি স্কুল স্ট্রিট, ভূতের গলি, কিচেন রোড, আল আমিন রোড ও কাঠালবাগান এলাকার আবাসিক ও বাণিজ্যি...
রাজধানী•৪ মাস আগে
ধানমন্ডিতে দুই দিনব্যাপী বর্ষাকালীন বইমেলা শুরু
ধানমন্ডিতে দুই দিনব্যাপী বর্ষাকালীন বইমেলা শুরু
​প্রকাশনা প্রতিষ্ঠান ‘গ্রন্থিক’ ও বইবিষয়ক পত্রিকা ‘এবং বই’ এর যৌথ আয়োজনে আজ শুক্রবার থেকে রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বর্ষাকালীন বইমেলা। এতে অংশ নিচ্ছে ১৫টি প্রকাশনা প্রতিষ্ঠান।সংক্ষিপ্ত আলোচনার পর ঘণ্টা বাজিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক অধ্যাপক বদরুল আলম খান, কথাসাহিত্যিক আহমদ বশীর, অনুবাদক জাভেদ হুসেন, পরিবেশকর্মী ইবনুল সাঈদ রানা, মননরেখা সম্পাদক মিজানুর রহমান নাসিম, সাংবাদিক মু আ লতিফ, কথাসাহিত্যিক পলাশ মজুমদার, উ...
সংস্কৃতি•৪ মাস আগে
মব সমর্থন করিনি, ৩২ ভাঙার ইস্যুতে সালেহউদ্দিন
মব সমর্থন করিনি, ৩২ ভাঙার ইস্যুতে সালেহউদ্দিন
রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ভেঙে ফেলার ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘নৈতিকভাবে আমি এ ধরনের মব বা ভাঙচুর সমর্থন করিনি। তবে ১৫ বছরে অনেক কিছুতে বাড়াবাড়ি করা হয়েছিল, এটি তারই একটা রিফ্লেকশন।’ আগামীর সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। অর্থ উপদেষ্টা বলেছেন, ৩২ নম্বর পাকিস্তান আমল থেকেই একটা প্রতীকী ছিল। কিন্তু সব জায়গায় একই পরিবারের নামে সবকিছু করার কারণে মানুষের মধ্যে যে আক্রোশ তৈরি হয়েছিল, তারই প্রভাব পড়েছে ৩২ নম্বরের বাড়ি এবং ব...
জাতীয়•৫ মাস আগে
ধানমন্ডিতে বহুতল ভবন থেকে পড়ে গৃহপরিচারিকার মৃত্যু
ধানমন্ডিতে বহুতল ভবন থেকে পড়ে গৃহপরিচারিকার মৃত্যু
রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বহুতল ভবন থেকে নিচে পড়ে রিক্তা (১১) নামের এক শিশু গৃহপরিচারিকার মৃত্যু হয়েছে।আজ শুক্রবার সকাল ৬টায় ধানমন্ডি থানার ৯/এ নম্বর রোডের ৩৭ নম্বর বাসার ছাদ থেকে নিচে পড়ে এ ঘটনা ঘটে।নিহত রিক্তা কিশোরগঞ্জ জেলার শাহিনের মেয়ে। তার মায়ের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পুলিশ ও স...
রাজধানী•৫ মাস আগে
ধানমন্ডির বহুতল ভবনে আগুন, পাইপ বেয়ে নামলেন নারী
ধানমন্ডির বহুতল ভবনে আগুন, পাইপ বেয়ে নামলেন নারী
রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর এলাকায় একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের সময় ভবনের ভেতরে আটকে পড়া দুই নারীকে দেখা যায় জানালার কাঁচ ভেঙে বের হওয়ার চেষ্টা করতে। তাদের একজন কার্নিশ ও পাইপ বেয়ে নিচে নেমে আসেন। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।বুধবার (১০ জুন) বিকাল ৫টা ৫০ মিনি...
রাজধানী•৫ মাস আগে
ধানমন্ডির বহুতল ভবনে আগুন
ধানমন্ডির বহুতল ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। বুধবার (১০ জুন) বিকাল ৫টা ৫০ মিনিটে আগুন লাগে বলে খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরিদা ইয়াসমিন।তিন...
রাজধানী•৫ মাস আগে