Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

ধানমন্ডিতে অস্ত্রসহ সারজিস আলমের ছোট ভাই গ্রেপ্তারের দাবিটি সত্য নয়

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১৬:২৬
ধানমন্ডিতে অস্ত্রসহ সারজিস আলমের ছোট ভাই গ্রেপ্তারের দাবিটি সত্য নয়

ছবি: আগামীর সময়

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে— ‘রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে অস্ত্রসহ গ্রেফতার হয়েছে এনসিপির সারজিস আলমের ছোট ভাই। জানা গেছে, জুলাই আন্দোলনের সময় লুট হওয়া বা হারিয়ে যাওয়া পুলিশের সরকারি অস্ত্রসহ তাকে আটক করা হয়। খবর পেয়েই ভাইকে বাঁচাতে তাৎক্ষণিকভাবে ধানমন্ডি থানায় ছুটে আসেন সারজিস আলম।’

তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। ছবির ব্যক্তিটি সারজিস আলমের ছোট ভাই নন। প্রকৃতপক্ষে, গত জুন মাসে নোয়াখালীর বেগমগঞ্জে ৩টি পিস্তলসহ আবদুর রহমান ওরফে রাহিম নামের এক তরুণকে গ্রেপ্তারের ছবিকে ভিত্তিহীন রাজনৈতিক গল্প বানিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

মূল ছবি ও আসল ঘটনার অনুসন্ধান

ছড়িয়ে পড়া ছবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ চালানো হলে, গত ৮ জুন আরটিভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ‘নোয়াখালীতে পুলিশের চেকপোস্টে ৩টি বিদেশী পিস্তল ও গু'লিসহ তরুণ আটক’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। ভিডিওটির মূল দৃশ্যের সাথে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ছবিটির শতভাগ মিল পাওয়া যায়।

পরবর্তীতে সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক কি-ওয়ার্ড অনুসন্ধানে একই ঘটনা নিয়ে একাধিক মূলধারার গণমাধ্যমের প্রতিবেদন পাওয়া যায়। গত ৮ জুন ‘জাগো নিউজ’-এ প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়—নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বসন্তবাগ গ্রামের ভূঁইয়া বাড়ির জসিম উদ্দিনের ছেলে মো. আবদুর রহমান ওরফে রাহিমকে (২১) ৩টি বিদেশি পিস্তল ও গুলিসহ আটক করে পুলিশ। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

গণমাধ্যমের কোনো প্রতিবেদনে বা পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত ব্যক্তি রাহিমের সাথে এনসিপি নেতা সারজিস আলমের কোনো আত্মীয়তা বা সম্পর্কের কথা বলা হয়নি।

সামগ্রিক তথ্য ও গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ শেষে এটি শতভাগ নিশ্চিত যে, ‘ধানমন্ডিতে অস্ত্রসহ সারজিস আলমের ছোট ভাই গ্রেপ্তার’ সংক্রান্ত দাবিটি সম্পূর্ণ বানোয়াট। নোয়াখালীতে পুলিশের হাতে অস্ত্রসহ এক তরুণ গ্রেপ্তারের ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

ধানমন্ডিসারজিস আলমএনসিপিরজুলাই আন্দোলনঅস্ত্রসহনোয়াখালীর বেগমগঞ্জপিস্তল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!