ঢাকা নিউ মার্কেট
ফিচার ডেস্ক

সংগৃহীত ছবি
আজিমপুর ও ধানমন্ডি এলাকার চাহিদা মেটাতে ১৯৫২-৫৪ সালে নির্মিত নিউ মার্কেট পরবর্তীকালে নগরবাসীর অন্যতম প্রধান বিপণিবিতানে পরিণত হয়।
ঢাকা কলেজের পশ্চিমে অবস্থিত এই নিউ মার্কেটে শ পাঁচেক দোকান রয়েছে।
বই, পোশাক, গয়না, প্রসাধনী ও গৃহস্থালি পণ্য থেকে শুরু করে কাঁচাবাজার পর্যন্ত ক্রেতাদের দৈনন্দিন চাহিদার প্রায় সব জিনিসপত্রই বৈচিত্র্যময় এ মার্কেটে সহজলভ্য।






