Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

মব সমর্থন করিনি, ৩২ ভাঙার ইস্যুতে সালেহউদ্দিন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১৩:৪৪
মব সমর্থন করিনি, ৩২ ভাঙার ইস্যুতে সালেহউদ্দিন

ফাইল ছবি

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ভেঙে ফেলার ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘নৈতিকভাবে আমি এ ধরনের মব বা ভাঙচুর সমর্থন করিনি। তবে ১৫ বছরে অনেক কিছুতে বাড়াবাড়ি করা হয়েছিল, এটি তারই একটা রিফ্লেকশন।’ আগামীর সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

অর্থ উপদেষ্টা বলেছেন, ৩২ নম্বর পাকিস্তান আমল থেকেই একটা প্রতীকী ছিল। কিন্তু সব জায়গায় একই পরিবারের নামে সবকিছু করার কারণে মানুষের মধ্যে যে আক্রোশ তৈরি হয়েছিল, তারই প্রভাব পড়েছে ৩২ নম্বরের বাড়ি এবং বিজয় সরণির ভাস্কর্যের ওপর। যেমন পাকিস্তানে জিন্নাহর নামেই তো বহু কিছু আছে। সেজন্য ওরা তো আর সব রাস্তাঘাট জিন্নাহর নামে করে ফেলেনি। আপনি দেখবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে অনেক কিছু ছিল। নামকরণের ক্ষেত্রে প্রথম দিকে কিন্তু কেউ আপত্তি করেনি, যেমন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়। কিন্তু পরে দেখা গেল সবকিছুই এক নামে হচ্ছে, যা সাধারণ মানুষ পছন্দ করেনি। তাই বলে ভেঙে ফেলা যুক্তিসংগত নয়, কারণ সেটি একটা মিউজিয়াম ছিল।

‘এসব ঘটনা হঠাৎ করে এবং খুব দ্রুত ঘটেছে। আকস্মিকভাবে বুলডোজার নিয়ে এসে পরিকল্পনা করেই এগুলো করা হয়েছে, যা আমাদের বুঝে ওঠার আগেই ঘটে যায়। আমরা আমাদের জায়গা থেকে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পুঞ্জীভূত আক্রোশের যে ধাক্কা ছিল, সেটি থামানো সম্ভব হয়নি’, যোগ করেন তিনি।

দায়িত্ব নেওয়ার পর কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর কাছ থেকে চাপ ছিল উল্লেখ করে সালেহউদ্দিন আহমেদ উল্লেখ করেন, বড় রাজনৈতিক দলগুলো, যেমন বিএনপি বা জামায়াতে ইসলামী বলত, ‘আপনারা কেন এসব সংস্কার করতে যাচ্ছেন, আপনারা কেয়ারটেকার মোডে থাকেন। ট্যাক্স স্ট্রাকচার ধরবেন না, এগুলো আমরা এসে দেখব।’ তাদের এই চাপ ছিল। কারণ রাজনীতিবিদদের কাছে আবার ব্যবসায়ীরা ধরনা দিতেন।

গণমাধ্যম থেকেও চাপ ছিল উল্লেখ করে সাবেক এই উপদেষ্টা বলেছেন, মিডিয়া থেকেও পরোক্ষভাবে চাপ আসত। ব্যবসায়ীরা বা রাজনীতিবিদরা মিডিয়ার মাধ্যমে অনেক কিছু লেখাতেন, যাতে আমরা কিছু কাজ থেকে নিবৃত্ত থাকি। তবে একদিক থেকে এটা ভালো ছিল। চেক অ্যান্ড ব্যালান্স থাকা দরকার। মিডিয়া বা মানুষের সমালোচনা না থাকলে আমরা হয়তো বেপরোয়া হয়ে যেতে পারতাম। কিন্তু আমরা জবাবদিহির কথা মাথায় রেখেছিলাম বলেই বেপরোয়া হইনি।

ধানমন্ডিধানমন্ডি ৩২অন্তর্বর্তী সরকারড. সালেহউদ্দিন আহমেদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার