ধানমন্ডিতে আবাসিক ভবনে আগুন

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর ধানমন্ডিতে একটি ১৪-তলা আবাসিক ভবনের দোতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় ধানমন্ডির ১০/এ সড়কের ২৭ নম্বর বাসায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর বিকাল ৩টা ৪২ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
পরে বিকাল ৪টা ১৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় সহায়তার জন্য পলাশী ফায়ার স্টেশন থেকেও দুটি ইউনিট পাঠানো হয়েছিল। তবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চলে আসায় অতিরিক্ত ইউনিট দুটিকে কাজে লাগানোর প্রয়োজন হয়নি এবং তাদের ফায়ার স্টেশনে ফেরত পাঠানো হয়েছে।



