Agamir Somoy E-Paper
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

ড. মাসরুর রিয়াজ

আওয়ামী শাসনে ‘মেগা প্রকল্পের আড়ালে মেগা চুরি’, ভেঙে পড়েছিল অর্থনীতির ভিত্তি

  • রাজনৈতিক হস্তক্ষেপ ও দুর্নীতিতে টেকসই প্রবৃদ্ধি বাধাগ্রস্ত, জনবান্ধব বাজেটের আহ্বান
আগামীর সময় রিপোর্টার
agamir somoy
প্রকাশ: ০৮ মে ২০২৬, ১৯:০৩
আওয়ামী শাসনে ‘মেগা প্রকল্পের আড়ালে মেগা চুরি’, ভেঙে পড়েছিল অর্থনীতির ভিত্তি

ছবি: আগামীর সময়

গত এক যুগে আওয়ামী সরকারের ভুলনীতি, অনিয়ম, দুর্নীতি ও দুর্বল প্রকল্প ব্যবস্থাপনার কারণে দেশের সামষ্টিক অর্থনীতির ভিত্তি ভঙ্গুর হয়ে পড়েছিল বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও ড. এম মাসরুর রিয়াজ।

তিনি বলেছেন, ‘আওয়ামী শাসনামলে প্রতিটি প্রকল্পই ছিল অতিমূল্যায়িত। মেগা প্রকল্পের আড়ালে মেগা চুরি হয়েছে। এমনকি ছোট ছোট প্রকল্পের দুর্নীতিও অনেক ক্ষেত্রে মেগা প্রকল্পের দুর্নীতিকে ছাড়িয়ে গেছে।’

আজ শুক্রবার রাজধানীর এফডিসিতে আয়োজিত ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে সৃষ্ট সংকট মোকাবিলাই আসন্ন বাজেট প্রণয়নে প্রধান চ্যালেঞ্জ’ শীর্ষক প্রাক-বাজেট ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

ড. মাসরুর রিয়াজ জানান, রাজনৈতিক হস্তক্ষেপ ও সুশাসনের অভাবে দেশে টেকসই প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হয়নি। ব্যাংকিং ও জ্বালানি খাতে ব্যাপক অনিয়মের কারণে অর্থনীতির চাকা শ্লথ হয়ে পড়ে। বেসরকারি বিনিয়োগ, রপ্তানি বাণিজ্য, ক্ষুদ্র ব্যবসা এবং অন্যান্য খাতেও নেতিবাচক প্রভাব পড়ে।

‘বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছে। তবে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে যদি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলে তা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে এবং ঋণের বোঝাও বাড়াবে না,’ যোগ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেছেন, ‘দেশের অর্থনীতি এখন আইসিইউতে। পরিস্থিতি উত্তরণে আসন্ন বাজেট হতে হবে জনবান্ধব, ব্যবসাবান্ধব, টেকসই ও বাস্তবায়নযোগ্য।’

তার ভাষ্য, বাজেটে সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিফলন থাকতে হবে এবং প্রতিটি বাজেটে উন্নয়ন দর্শন ও নীতিগত দিকনির্দেশনা থাকা জরুরি। দুর্নীতি ও রাজনৈতিক সদিচ্ছার অভাবকে বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি।

কিরণ আরও জানান, সততা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে পারলে অর্থনীতির গতি ফিরিয়ে আনা সম্ভব। ঢালাওভাবে জব্দ হওয়া ব্যবসায়ীদের ব্যাংক হিসাব খুলে দেওয়া উচিত। বন্ধ শিল্প-কারখানা চালুর উদ্যোগ নিতে হবে এবং দীর্ঘদিন লোকসানে থাকা সরকারি শিল্পপ্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার বিষয়ও বিবেচনা করা প্রয়োজন।

তিনি সামাজিক সুরক্ষা কর্মসূচিতে পর্যাপ্ত বরাদ্দ রাখার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, ভর্তুকি হতে হবে লক্ষ্যভিত্তিক। কৃষি, সেচ, সার, গণপরিবহন, এসএমই খাত এবং প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় ভর্তুকিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।

বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা। তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের পরাজিত করেছেন।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সাংবাদিক জিয়াউল হক সবুজ, উম্মান নাহার আজমী, মাসুম মিয়া, আতিকুর রহমান এবং মোহাম্মদ আবদুল ওয়াদুদ। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

ড. মাসরুর রিয়াজবিতর্কঅর্থনীতি
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ১
    মিসর
    ১
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১১:০০ টা
    কানাডা
    ০
    মরক্কো
    ০
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ব্রাজিল
    ০
    নরওয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    মেক্সিকো
    ০
    ইংল্যান্ড
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৩

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৫

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    ০৪ জুলাই ২০২৬, ০২:৩২

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৪

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫০

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ০৪ জুলাই ২০২৬, ০৭:০৮

    বিচারক মোশাররফ

    বিচারক মোশাররফ

    ০৪ জুলাই ২০২৬, ০০:০৫

    শোকের সাগরে ভাসছে ইরান

    শোকের সাগরে ভাসছে ইরান

    ০৪ জুলাই ২০২৬, ০০:৪৬

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ০৪ জুলাই ২০২৬, ০০:৩৩

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ০৪ জুলাই ২০২৬, ০১:০২

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ০৪ জুলাই ২০২৬, ০৮:২২

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    ০৪ জুলাই ২০২৬, ০৭:৩৩

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ০৪ জুলাই ২০২৬, ০১:৪২

    advertiseadvertise