Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

বন্ধ পাম্পের সামনেও তেলের জন্য যানবাহনের দীর্ঘ সারি

agamir somoy
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১২:৩৪
বন্ধ পাম্পের সামনেও তেলের জন্য যানবাহনের দীর্ঘ সারি

সংগৃহীত ছবি

তেল সংকটে নগরীর একাধিক ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা দিলেও সেসব পাম্পের সামনে আজ মঙ্গলবার মোটরসাইকেল ও প্রাইভেট গাড়ির লম্বা সারি দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল না পেয়ে ভোগান্তিতে পড়ছেন চালকরা।

এদিকে ঈদুল ফিতরের ছুটি শেষে আজ খুলেছে সরকারি-বেসরকারি অফিস। ফলে ভোগান্তি আরও বেড়ে যেতে পারে।

লাইনে থাকা চালকরা জানিয়েছেন, পাম্প বন্ধ জেনেও তারা আশায় রয়েছেন, হঠাৎ করে তেলের ট্যাংকার এসে পড়তে পারে। কারণ জ্বালানি ছাড়া তাদের অফিসমুখী যাত্রা এগিয়ে নেওয়ার আর কোনো উপায় নেই।

মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত এই ফিলিংস্টেশন ঘুরে দেখা গেছে, বিজয় সরণি পাম্পের সামনে থেকে মহাখালীমুখী সড়কে তেল নিতে আসা যানবাহনের দীর্ঘ লাইন। সবাই তেল নেওয়ার জন্য অপেক্ষায়। পাম্পের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভেতরে কোনো কর্মীও দেখা যায়নি। রাজধানীর বাংলামোটরসহ অন্যান্য এলাকায়ও একই ধরনের চিত্র দেখা গেছে।

আসাদগেট এলাকায় গিয়ে দেখা যায়, সেখানকার দুটি পাম্পে তেল সরবরাহ বন্ধ রয়েছে। পাম্প কর্তৃপক্ষ চালকদের জানাচ্ছিল, তেল মজুত নেই। এ সময় তালুকদার ফিলিং স্টেশনের সামনে যানবাহনের সারি লেক রোড পর্যন্ত বিস্তৃত হয়। একইভাবে সোনার বাংলা সার্ভিস স্টেশনের সামনে থেকে মোহাম্মদপুর টাউন হল ছাড়িয়ে যায়।

আসাদগেটে অপেক্ষারত চালকরা জানান, মোটরসাইকেলের তেল শেষ হয়ে লাইনে রয়েছেন। তেল না পেলে সেখানেই অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

তালুকদার ফিলিং স্টেশনের ক্যাশিয়ার ফাত্তাহ আজম জানান, সোমবার রাতেই তাদের পাম্পের তেল শেষ হয়ে গেছে। নতুন সরবরাহ দুপুরের আগে আসার সম্ভাবনা নেই, তাই ততক্ষণ পাম্প বন্ধ থাকবে।

অন্যদিকে সোনার বাংলা সার্ভিস স্টেশনে সকাল ৬টা থেকেই লাইনে দাঁড়ান আবুল কাশেম। প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পরও তিনি তেল পাননি। তিনি জানান, সকাল ৯টার কিছু পরই পাম্পে তেল শেষ হয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। না খেয়েই লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বলে তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করছেন।

ঈদের ছুটি শেষে কর্মজীবনে ফিরেই এমন জ্বালানি সংকটে বিপাকে পড়েছেন রাজধানীর হাজারো মানুষ। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

তেলঢাকাযানবাহনজ্বালানি তেলজ্বালানি খাতজ্বালানী সংকট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!