জ্বালানি তেলের দাম বাড়ায় নতুন করে অস্থির হয়ে উঠেছে রাজধানীর নিত্যপণ্যের বাজার। পাইকারি ও দূরপাল্লার পরিবহনে প্রকৃত ব্যয় সামান্য বাড়লেও পাড়া-মহল্লা ও খুচরা বাজারে এসে মূল্য চড়ছে কয়েক গুণ। আড়ত ও দূরপাল্লার ট্রাকে যে পণ্য পরিবহনে কেজিতে খরচ বাড়ে ২০-৩০ পয়সা, খুচরা বাজারে পৌঁছাতে সেই একই পণ্যে ক্রেতাদের পকেট থেকে খসানো হচ্ছে অতিরিক্ত ১০-৩০ টাকা। মূলত সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে কারওয়ান বাজার, মিরপুর ও যাত্রাবাড়ীর পাইকারি এবং খুচরা বাজারে চাল, ডাল, সবজি, ডিম ও মাংসের দামে নতুন উত্তাপ ছড়িয়...