Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজধানী

ডেমরায় অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার, স্বামী আটক

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১৭:২৫
ডেমরায় অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার, স্বামী আটক

গ্রাফিকস: আগামীর সময়

রাজধানীর ডেমরায় নাসরিন আক্তার (২৭) নামে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মৃতের স্বামী পলাশকে আটক করেছে ডেমরা থানার পুলিশ। তিনি পেশায় প্রাইভেট কার চালক।

ঘটনা নিশ্চিত করেছেন ডেমরা থানার এসআই শায়েখ খসরু।

তিনি বললেন, গতকাল শনিবার রাতে স্টাফ কোয়াটার বাঁশের পুল এলাকার বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশটি ময়নাতদন্তের জন্য আজ রবিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

একদিকে নাসরিনের বাবা ইকবাল হোসেনের অভিযোগ, তার মেয়েকে হত্যা করা হয়েছে। নাসরিনের স্বামী পলাশ নেশা করতো (মাদকাসক্ত)। মেয়ের শরীরে কয়েক স্থানে জখম রয়েছে। রাত দেড়টার দিকে পলাশ আমাদের জানায় নাসরিন গলায় ফাঁস দিয়েছে। পরে তার বাসায় গিয়ে তার লাশ দেখতে পাই।

তিনি আরও বলেন, আমার মেয়ে নাসরিন ছিল ছয় মাসের অন্তঃসত্ত্বা। নয় বছর আগে তাদের বিয়ে হয়। মাঝে এক সন্তান হয়ে মারা যায়।

ডেমরা থানার ওসি তাইফুর রহমান মির্জা জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচণার মামলার প্রস্তুতি চলছে। পলাশকে আটক করা হয়েছে।

লাশ উদ্ধারডেমরা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise