গোপালগঞ্জ শহরের তেঘরিয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে শেফালী বেগম (৪০) নামের এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকালে তেঘরিয়া কালীমন্দিরের পাশে মিলন খানের ভাড়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, ওই নারী কয়েক দিন আগে মারা গেছেন।গোপালগঞ্জ সদর থানার এসআই নাইম হায়দার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানালেন, শেফালী তার ছেলে সিয়াম মিয়া (১৯) ও ছেলের স্ত্রীর সঙ্গে ওই বাসায় থাকতেন। কয়েক দিন আগে ছেলের স্ত্রী বাবার বাড়িতে যান। আজ শনিবার ফিরে এসে ঘর থেকে দুর্গন্ধ পেয়ে প্রতিব...