গুলশান লেকে ভাসছিল অজ্ঞাত যুবকের লাশ
আগামীর সময় প্রতিবেদক

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর গুলশান এলাকার লেক থেকে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে গুলশান-২ নম্বরের ১২৮ নম্বর সড়কসংলগ্ন লেকে আনুমানিক ২৫-৩০ বছরের ওই যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে বিকালে লাশটি উদ্ধার করা হয়।
গুলশান থানার ওসি জায়েদ নূর বলেন, দুপুরে লেকে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহায়তায় লাশটি উদ্ধার করে। যুবকের পরনে শুধু একটি প্যান্ট ছিল। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, নিহতের পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে। ওই ব্যক্তির মৃত্যুর কারণ কী এবং কীভাবে লাশটি লেকে এলো, সে বিষয়ে পুলিশ কাজ করছে।



