Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

হাজারীবাগে গ্যারেজের ছাউনির ওপর পড়ে ছিল ডিস ব্যবসায়ীর লাশ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১৬:৫৯
হাজারীবাগে গ্যারেজের ছাউনির ওপর পড়ে ছিল ডিস ব্যবসায়ীর লাশ

প্রতীকী ছবি

রাজধানীর হাজারীবাগে মো. সালেক খান বাবু (৩৫) নামের এক ডিস ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে পশ্চিম ধানমন্ডির জাফরাবাদ এলাকার একটি ১০ তলা ভবনের সামনে গ্যারেজের টিনের ছাউনি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

হাজারীবাগ থানার এসআই সাইফুল ইসলাম লাশটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠান।

পুলিশের সুরতহাল প্রতিবেদনে সালেকের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন থাকার কথা উল্লেখ করা হয়েছে। পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে ওই ভবনের গেটের সামনে সালেকের সঙ্গে ভবনের এক কর্মীর কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে সালেক কয়েকজনকে সেখানে ডেকে আনেন। তাদের সঙ্গে ভবনের নিরাপত্তাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় একজন নিরাপত্তাকর্মী লোহার অ্যাঙ্গেলের আঘাতে আহত হন। পরে সালেকের সঙ্গে আসা ব্যক্তিরা সেখান থেকে চলে যান।

এর কিছুক্ষণ পর ভবনের আরেক নিরাপত্তাকর্মী মিল্টন আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ভবনের ছাদে যান। পরে তারা নিচে নেমে আসেন। এরপর ভবনের গ্যারেজের টিনের ছাউনি থেকে সালেকের লাশ উদ্ধার করা হয়।

নিহত সালেক দীর্ঘদিন ধরে ডিসের ব্যবসা করতেন। তার বাবার নাম মৃত ইদ্রিস খান।

সালেকের ছোট বোন মোফাইয়া খান ইভা ও ছোট ভাই মাহি খান অভিযোগ করেন, সালেক আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাকে দীর্ঘদিন ধরে হুমকি দেওয়া হচ্ছিল। তাদের দাবি, ভবনের নিরাপত্তাকর্মী মিল্টন এ ঘটনায় জড়িত। তবে এ অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি।

স্বজনদের আরও অভিযোগ, সালেক দীর্ঘদিন ওই ভবনে রঙের ঠিকাদারির কাজ করতেন। এ নিয়ে মিল্টনের সঙ্গে তার বিরোধ ছিল।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মিল্টনসহ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাজারীবাগ থানার এসআই সাইফুল ইসলাম বললেন, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর সালেকের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

লাশ উদ্ধারখুন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা