কুমিল্লায় ডোবা থেকে উদ্ধার এক ব্যক্তির মরদেহ
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সদর উপজেলার উত্তর দুর্গাপুর ইউনিয়নের গোমতী নদীর চর-সংলগ্ন কাচিয়াতলী এলাকার একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, সকালে গোমতী নদীর চরের পাশে একটি ডোবায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।




