Agamir Somoy E-Paper
সোমবার, ১০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অন্ধকারে আলোর দ্যুতি আবুল হোসেন
সোমবার, ১০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

হোটেলের কক্ষে পুলিশ সদস্যের মৃত্যু, আহত স্ত্রী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১৭:৩০
হোটেলের কক্ষে পুলিশ সদস্যের মৃত্যু, আহত স্ত্রী

ছবি: আগামীর সময়

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারের একটি হোটেলের কক্ষে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। একই কক্ষে তার স্ত্রীকে আহত অবস্থায় পাওয়া গেছে। তাদের ১০ মাস বয়সী মেয়ে অক্ষত রয়েছে।

আজ সোমবার বড়তাকিয়া বাজারের ‘রিল্যাক্স জোন’ নামের হোটেলে এ ঘটনা ঘটে।

মৃত পুলিশ সদস্যের নাম আমিনুল ইসলাম (৩৫)। তার বাড়ি মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নে। তিনি রাঙামাটি জেলা পুলিশে এএসআই হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী তাহমিনা আক্তার।

মীরসরাই থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আওলাদ হোসেন জানালেন, গতকাল রবিবার রাত ১০টার দিকে আমিনুল স্ত্রী ও মেয়েকে নিয়ে ওই হোটেলে ওঠেন। সকালে তারা চলে যাবেন বলে হোটেলের ডেস্কে জানিয়েছিলেন।

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আজ সকাল ১১টার দিকে চেকআউটের জন্য তাদের ডাকতে কক্ষে যান হোটেলের ম্যানেজার। দরজায় ধাক্কা দিলে আমিনুলের স্ত্রী দরজা খুলে দেন। তখন তাকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। কক্ষের ভেতরে আমিনুলকে অচেতন অবস্থায় পাওয়া যায়। আর তাদের মেয়েটি খাটের নিচে পড়ে ছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিনুলকে উদ্ধার করে মীরসরাই উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত স্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটিকে তার নানি ও মামার জিম্মায় দেওয়া হয়েছে।

ওসি আওলাদ হোসেনের ভাষ্য, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জেরে আমিনুল আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওসি বললেন, আমিনুলের ছোট ভাই থানায় এসেছিলেন। তিনি জানিয়েছেন, কক্সবাজার যাওয়ার কথা বলে গতকাল দুপুরে স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন আমিনুল। তবে কক্সবাজার না গিয়ে তারা মীরসরাইয়ের ওই হোটেলে কেন উঠেছিলেন, তা পরিবারের সদস্যরা বুঝতে পারছেন না। তাদেরও ধারণা, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জেরে এ ঘটনা ঘটতে পারে।

পুলিশ সদস্যের মৃত্যুলাশ উদ্ধার
    শেয়ার করুন:
    Advertisement
    সৌদি আরবের কারখানায় আগুন, নিহত ১৬ বাংলাদেশি

    সৌদি আরবের কারখানায় আগুন, নিহত ১৬ বাংলাদেশি

    ০৯ আগস্ট ২০২৬, ২৩:৩২

    জয়পুরহাটে স্টুডিওতে মেকআপ ও ব্যান্ডেজ পরিয়ে বানানো হয়েছে জুলাইযোদ্ধা!

    জয়পুরহাটে স্টুডিওতে মেকআপ ও ব্যান্ডেজ পরিয়ে বানানো হয়েছে জুলাইযোদ্ধা!

    ১০ আগস্ট ২০২৬, ০০:৩৯

    ঢলের বালুতে ঢেকেছে আমনের ক্ষেত

    ঢলের বালুতে ঢেকেছে আমনের ক্ষেত

    ১০ আগস্ট ২০২৬, ০৫:৫০

    ঢাকা কলেজিয়েট স্কুল

    ঢাকা কলেজিয়েট স্কুল

    ১০ আগস্ট ২০২৬, ০৫:৫১

    প্রবাসী ভোটের মাঠে এগিয়ে জামায়াত-এনসিপি, কমিটি সংকটে বিএনপি

    প্রবাসী ভোটের মাঠে এগিয়ে জামায়াত-এনসিপি, কমিটি সংকটে বিএনপি

    ১০ আগস্ট ২০২৬, ০০:১২

    ঘোর সংকটে রক্ষার ৫ পথ

    ঘোর সংকটে রক্ষার ৫ পথ

    ০৯ আগস্ট ২০২৬, ২৩:১২

    পোষা প্রাণীই বাড়াচ্ছে মৃত্যুঝুঁকি

    পোষা প্রাণীই বাড়াচ্ছে মৃত্যুঝুঁকি

    ১০ আগস্ট ২০২৬, ০৫:৫০

    এরা শুধু বিশ্বাসঘাতকই না, এরা জুলুমবাজও

    এরা শুধু বিশ্বাসঘাতকই না, এরা জুলুমবাজও

    ১০ আগস্ট ২০২৬, ০০:১০

    বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে

    বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে

    ১০ আগস্ট ২০২৬, ০০:৩৪

    চীনের বাজারে রেডমি নোট ১৭

    চীনের বাজারে রেডমি নোট ১৭

    ১০ আগস্ট ২০২৬, ০০:৪৩

    সংবিধানে প্রতিশ্রুতি বাস্তবে বৈষম্য

    সংবিধানে প্রতিশ্রুতি বাস্তবে বৈষম্য

    ১০ আগস্ট ২০২৬, ০৫:৪৬

    বেগতিক গতি

    বেগতিক গতি

    ১০ আগস্ট ২০২৬, ০৫:৪৬

    নবীনগরে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

    নবীনগরে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

    ০৯ আগস্ট ২০২৬, ২২:০৭

    মিয়ানমারের সঙ্গে নতুন সম্পর্কের হাতছানি

    মিয়ানমারের সঙ্গে নতুন সম্পর্কের হাতছানি

    ১০ আগস্ট ২০২৬, ০৫:৪৬

    স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ, স্বামী আটক

    স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ, স্বামী আটক

    ০৯ আগস্ট ২০২৬, ২৩:৩৮

    advertiseadvertise