রাজধানীর ডেমরার পূর্ব বক্সনগর এলাকার একটি মাদ্রাসার কক্ষে বিস্ফোরণের ঘটনায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। আজ সোমবার বিকালে দারুল আজাদ তাকসিসি মাদ্রাসার আটতলা ভবনের ষষ্ঠতলায় এ ঘটনা ঘটে।প্রাথমিকভাবে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণ ঘটে। এতে দেয়ালের কিছু অংশ ভেঙে পড়ে এবং আগুন লাগে। ওই সময় কক্ষে ঘুমিয়ে থাকা পাঁচ শিক্ষার্থী আহত হয়।আহতরা হলো রেদোয়ান, মোদাব্বির, সাফি, উজাইফা ও রোমান। তাদের বয়স আনুমানিক ১২ থেকে ১৫ বছর। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।ঢামেক হাসপাত...