Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা, ৩ জন গ্রেপ্তার

agamir somoy
প্রকাশ: ২৭ মে ২০২৬, ১৪:১৩
মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা, ৩ জন গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগে করা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া আসামির নাম উজ্জ্বল মিয়া (৪৫)। মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় তাকে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে তিনজন আসামিকে।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, গত ৪ মে সকালে ধলপুর বউবাজার চৌরাস্তায় অসুস্থ অবস্থায় এক নারীকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রথমে এ ঘটনায় মুগদা থানায় অপমৃত্যুর মামলা হয়।


আরও পড়ুন

মানসিক ভারসাম্যহীন নারীকে নগ্ন করে মরিচের গুঁড়া ছিটিয়ে নির্যাতন

২২ এপ্রিল ২০২৬

পরে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে নিহত নারীর পরিচয় শনাক্ত করা হয় এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।



সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২১ মে এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, ওই নারীকে একাধিক ব্যক্তি ধর্ষণ করেছে। পরে বিষয়টি পরিবারকে জানানো হলে নিহতের ছোট ভাই রাসেল ২২ মে যাত্রাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বুধবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি উল্লেখ করেন, মামলার পর সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় প্রথমে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা আদালতে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তার ভাষ্য, গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

যাত্রাবাড়ীমানসিক ভারসাম্যহীন নারী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    মক্কায় আলোচিত যত হামলা

    মক্কায় আলোচিত যত হামলা

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি