রাজধানীর যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫ লাখ টাকা মূল্যের জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি টিম।গ্রেপ্তাররা হলেন- রুবেল হাওলাদার (৩৬) ও সেলিনা আক্তার ওরফে নাসিমা (৫৮)।আজ রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে যাত্রাবাড়ীর কাজলারপাড় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়...