যাত্রাবাড়ীতে রাস্তার দুই পাশ থেকে হকার উচ্ছেদ

ছবিঃ আগামীর সময়
রাজধানীর যাত্রাবাড়ী এলাকার ফুটপাতের দুইপাশের হকার উচ্ছেদ করা হয়েছে। রবিবার কয়েক দফায় অভিযান চালিয়ে এসব হকারদের উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরেই ওই এলাকাইয় হকাররা ফুটপাত দখল করে ছিলেন। ফলে যান চলাচল ও পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছিল বলে জানাচ্ছে ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোন।
ওয়ারী ট্রাফিক বিভাগের এসি আব্দুল্লাহিল বাকীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন ট্রাফিক ইনস্পেকটর রফিকুল ইসলাম।
রফিকুল ইসলাম বলছেন, ‘যাত্রাবাড়ী এলাকায় দীর্ঘদিন ধরেই হকাররা রাস্তা দখল করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছিল। ফলে পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছিল যেমন, তেমনই যানবাহন চলাচলেও প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল। এই এলাকায় জ্যাম লেগেই ছিল।’
এই অভিযানের ফলে জ্যাম অনেকটাই কমেছে। পথচারীরা এখন ফুটপাত দিয়ে চলাচল করতে পারছেন বলে জানান ট্রাফিক বিভাগের এই কর্মকর্তা।

