Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
সবুজ স্বপ্ন বুনছেন শাকির
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজধানী

ঈদ শেষে ঢাকায় ফিরে ছিনতাইকারীর কবলে যুবক, মোবাইল-টাকা লুট

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১৫:১৭
ঈদ শেষে ঢাকায় ফিরে ছিনতাইকারীর কবলে যুবক, মোবাইল-টাকা লুট

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে খন্দকার ইফতেখারুল ইসলাম (৩৭) নামে এক যুবক আহত হয়েছেন। এ সময় তার কাছে থাকা একটি মোবাইল ফোন, নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের ঢালের কাছে এ ঘটনা ঘটে। আহত ইফতেখারুল একটি ভ্যাকসিন (টিকা) কোম্পানিতে চাকরি করেন।

ইফতেখারুলের ভাষ্য, ভোররাতে গ্রামের বাড়ি থেকে ঢাকায় এসে রিকশাযোগে বাসায় ফিরছিলেন। পথে অজ্ঞাতপরিচয় চারজন ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে। একপর্যায়ে তারা তার পিঠের বাম পাশে ছুরিকাঘাত করে এবং মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

আহত অবস্থায় তিনি প্রথমে নিজ বাসায় চলে যান। পরে চিকিৎসার জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পে দায়িত্বরত শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি উল্লেখ করেন, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত যুবক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ইফতেখারুলের গ্রামের বাড়ি মেহেরপুরের সদর উপজেলার থানাপাড়া গ্রামে। বর্তমানে তিনি দক্ষিণ যাত্রাবাড়ীর একটি ভাড়া বাসায় থাকেন।

ছিনতাইকারীযাত্রাবাড়ীমোবাইল ফোন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise