Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

একদিনের জন্য উঠল ফুটপাত

  • হৃদরোগ হাসপাতালে প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে প্রধান ফটকের সামনের দোকান উচ্ছেদ
  • অনুষ্ঠান শেষে আবার বসার অপেক্ষায় ব্যবসায়ীরা
কাউসার আহমেদ
কাউসার আহমেদ
agamir somoy
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩:১২
একদিনের জন্য উঠল ফুটপাত

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সামনের ফুটপাত। ছবি: আগামীর সময়

প্রতিদিন যেখানে পা ফেলার জায়গা পাওয়া কঠিন, অ্যাম্বুলেন্স ঢুকতেও যেখানে তৈরি হয় ভোগান্তি—জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সেই প্রধান ফটক রাতারাতি হয়ে গেল ফাঁকা। নেই ফুটপাতের দোকান, নেই মানুষের জটলা। হঠাৎ করেই যেন বদলে গেল হাসপাতালের সামনের চিত্র।

তবে এই পরিবর্তন স্থায়ী নয়। হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হলেই আবার আগের চিত্র ফিরে আসবে—এমনটাই জানালেন দীর্ঘদিন ধরে সেখানে ব্যবসা করা দোকানিরা।

আগামীকাল শুক্রবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকী। অনুষ্ঠানে রাষ্ট্রের উচ্চপর্যায়ের ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার রাত ৯টার দিকে হাসপাতালের প্রধান ফটকের সামনের ফুটপাত থেকে দোকানপাট সরিয়ে দেওয়া হয়।

সরেজমিনে দেখা যায়, রাত ৯টার দিকে হাসপাতালের প্রধান ফটকের দুই পাশে থাকা বিভিন্ন দোকান ও অস্থায়ী স্থাপনা সরিয়ে নেওয়া হয়েছে। ফলে ফটকের সামনে তৈরি হয়েছে প্রশস্ত জায়গা। অন্যান্য দিনের তুলনায় রোগী ও স্বজনদের চলাচলেও ছিল স্বস্তি। ফটকের ভেতরে একটি সিটি করপোরেশনের ময়লার গাড়ি ও কয়েকটি গাড়ি পার্কিং করতেও দেখা যায়।

দোকানদারদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সরকারের উচ্চপর্যায়ের অতিথিদের আগমন উপলক্ষে ফুটপাত পরিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন

৮০ বছর বয়স পর্যন্ত পেনশন পাবেন নমিনি

১৭ সেপ্টেম্বর ২০২৬

হাসপাতালে রোগী নিয়ে আসা ফাতেমা আক্তার প্রথমে ফটকের সামনে দোকানপাট দেখে ভেতরে প্রবেশ করেন। বের হওয়ার সময় দেখেন, কিছুক্ষণ আগেও যেখানে দোকানপাটে ভরা ছিল, সেখানে এখন একেবারেই ফাঁকা।

বিষয়টি নিয়ে তিনি সেখানে দায়িত্বে থাকা আনসার সদস্য রাশেদুলকে জিজ্ঞেস করেন, ‘মামা, এখানে কি হয়েছে?’

জবাবে রাশেদুল বলেন, ‘কাল প্রধানমন্ত্রীর স্ত্রী জুবাইদা রহমান ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো সাখাওয়াত হোসেন আসবেন তো, তাই এগুলো পরিষ্কার করে দিয়েছে।’ তিনি আরও জানান, অনুষ্ঠান শেষ হলে শনিবার থেকে আবার দোকানগুলো বসতে পারে।

ফটকের পাশে দীর্ঘদিন ধরে রুটির দোকান করেন সিদ্দিক। আগের দিনও তার দোকানে বসে রুটি খাওয়া হয়েছিল। ফুটপাত উচ্ছেদের বিষয়ে তিনি বলেন, ‘মামা, ৩০ বছর ধরে এই হাসপাতালে কাজ করি তো। এমনই হয়। যখন অনুষ্ঠান হয়, তখন দোকানপাট উঠিয়ে দেয়। অনুষ্ঠান শেষ হলে আবার সবাই বসে পড়ে।’

শুধু দোকানিরাই নন, হাসপাতালের রোগী ও স্বজনদেরও অভিযোগ—ফটকের সামনে নিয়মিত দোকান ও মানুষের ভিড় থাকায় হাসপাতালে প্রবেশ ও বের হতে ভোগান্তি হয়। অ্যাম্বুলেন্স চলাচলেও সমস্যা তৈরি হয়।

এক রোগীর স্বজন বলেন, ‘যদি সব সময় এমন থাকত, তাহলে কত ভালো হতো। মানুষের জ্বালায় ভেতরে ঢোকাই যায় না। অ্যাম্বুলেন্স ঢুকতেও কষ্ট হয়। আজ দেখেন, কোনো দোকান নেই, মানুষের ভিড়ও নেই—কত সুন্দর।’

আরও পড়ুন

একযোগে ৯৯ বিচারককে বদলি

১৭ সেপ্টেম্বর ২০২৬

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক কর্মচারী বলেন, ‘আগামীকাল সরকারি লোকজন আসবেন। সে কারণে জায়গাটি পরিষ্কার করা হয়েছে। বলা হচ্ছে সিটি করপোরেশনের লোকজন দোকান সরিয়েছে। তবে মূল কারণ হলো আগামীকালের অনুষ্ঠান।’

তিনি বলেন, ‘অনুষ্ঠান শেষ হলে আবার আগের অবস্থায় ফিরে যাবে কি না, সেটাই দেখার বিষয়।’

হাসপাতালের প্রধান ফটকের সামনে রাতারাতি এমন পরিবর্তনে প্রশ্ন উঠেছে—রোগীদের স্বার্থে জায়গাটি সব সময়ই কি এমন উন্মুক্ত রাখা সম্ভব নয়? বিশেষ কোনো অতিথি আসলেই যদি ফুটপাত, দোকান ও জটলা সরানো যায়, তাহলে প্রতিদিন রোগী ও অ্যাম্বুলেন্স চলাচলের সুবিধার্থে কেন একই ব্যবস্থা রাখা হবে না?

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে এক রাতের জন্য বদলে যাওয়া হাসপাতালের প্রধান ফটক তাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল—পরিষ্কার ও উন্মুক্ত পরিবেশ তৈরি করা সম্ভব। কিন্তু তা কি শুধু অতিথি আসার দিনেই?




জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালফুটপাতঅভিযান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    ১০ লাখ কোটির রূপরেখা

    ১০ লাখ কোটির রূপরেখা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    মোবাইল ফোনের মুঠোয় বন্দি হবেন না

    মোবাইল ফোনের মুঠোয় বন্দি হবেন না

    ড্রাই আই প্রতিরোধে করণীয়

    ড্রাই আই প্রতিরোধে করণীয়